১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৮:৩১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


হাজারো শাখা বন্ধের পর
সিভিএস, ওয়াল মার্ট, ওয়াল গ্রিন ও রাইট এইডের সময়সীমা হ্রাস
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০১-০২-২০২৩
সিভিএস, ওয়াল মার্ট, ওয়াল গ্রিন ও রাইট এইডের সময়সীমা হ্রাস


খ্যাতনামা খুচরা ঔষধ বিক্রেতা সিভিএস, ওয়াল মার্ট, ওয়াল গ্রিন ও রাইট এইড যুক্তরাষ্ট্রের মধ্যে হাজারো লোকেশনে তাদের ফার্মেসি বন্ধের পর এবার স্টোরের দৈনন্দিন খোলা রাখার সময় সীমা হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে। প্রয়োজনীয় সংখ্যক ফার্মাসিস্টের অভাবকে কারণ হিসেবে উল্লেখ করে আগামী মার্চ মাস থেকে নতুন সময়সূচি কার্যকর হবে বলে সিভিএস ও ওয়ালমার্ট জানিয়েছে।

ওয়াল মার্ট ইতোমধ্যে চার হাজার ছয়’শ ফার্মেসি বন্ধ করেছে। তারা বলেছে মার্চ থেকে ফার্মেসি সোমবার থেকে শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা রাখা হবে। বর্তমানে তা রাত ৯টা পর্যন্ত খোলা থাকে।

এদিকে সিভিএস এর ফার্মেসি ডাইরেক্টর এন্সটারনাল কম্যুনিকেশন অ্যামি থিবল্ট বলেছেন, তারাও মার্চ থেকে নয় হাজার লোকেশনে সময় সীমা হ্রাস করবেন। এই সংখ্যা দেশব্যাপী সিভিএস এর মোট শাখার দুই তৃতীয়াংশ। তিনি আরো বলেন, দিনের যে সময়টিতে কাস্টমার বেশি আগমন ঘটে সেই সময় ফার্মেসি খোলা রাখা হবে।

এছাড়া ওয়াল গ্রিন ও রাইট এইড ইতিমধ্যে তাদের ফার্মেসি খোলা রাখার সময় সীমা হ্রাস করেছে। এই দুই প্রতিষ্ঠানও বলেছে প্রয়োজনীয় সংখ্যক ফার্মেসি স্টাফ না পাওয়ায় তাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

এদিকে ন্যাশনাল কম্যুনিটি ফার্মসিস্ট এসোসিয়েশন জানিয়েছে, ফার্মাসিস্টের অভাবে দেশের এক-তৃতীয়াংশ কম্যুনিটি ফার্মেসি কঠিন সময় অতিক্রম করছে। ফার্মেসি বন্ধ হওয়ায় এবং বিদ্যমান ফার্মেসিগুলো খোলা রাখার সময়সীমা হ্রাসের ফলে সীমিত আয়ের মানুষ ভোগান্তিতে পতিত হবে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্টের এসিসট্যান্ট প্রফেসর শেরীল ওয়েছে বলেন, বিশেষ করে বয়স্ক মানুষ যাদের আর্থ সামজিক অবস্থান লো ইনকাম গ্রুপের মধ্যে এবং যারা রেসিয়াল ও এথনিক মাইনরিটির অন্তর্ভুক্ত তারা ক্ষতিগ্রস্ত হবেন। 

শেয়ার করুন