০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৯:০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


আমার দেশ
সুফিয়ান আহমদ চৌধুরী
  • আপডেট করা হয়েছে : ১৫-০৪-২০২২
আমার দেশ


আমার দেশ বুকের মাঝে

যতনে ধরে রাখা

আমার দেশ আমার চোখে

রোজই হয় আঁকা।


আমার দেশ রবির আলো

রঙিন হাসি হাসে

আমার দেশ শ্যামল বরণ

মধুর স্বপ্ন ভাসে।


আমার দেশ আমার কানে

পাখির সুর বাজে

আমার দেশ সবুজ শোভা

মনটা রঙে সাজে।


আমার দেশ ধানের মাঠে

কিষাণ ব্যস্ত খুব

আমার দেশ বাউল গানে

মনটা দেয় ডুব।


আমার দেশ ছেলে-মেয়েরা

করছে খেলা সুখে

আমার দেশ আনন্দে রাঙা

কতই খুশি মুখে।


আমার দেশ রূপের মেলা

যায় না ভোলা দেশ

আমার দেশ বিশ্বের সেরা

গুণের নেই শেষ।


শেয়ার করুন