১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৪:০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরীর ৯২তম জন্মদিন পালিত
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১১-১০-২০২২
সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরীর  ৯২তম জন্মদিন পালিত


দেশের খ্যাতিমান চিকিৎসক ও প্রবীণ রাজনীতিবিদ বিকল্পধারার প্রধান সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী জাতির মঙ্গল কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

 

আজ দুপুরে বি. চৌধুরীর ৯২তম জন্মদিন উপলক্ষ্যে সাবেক রাষ্ট্রপতির বারিধারার বাসভবনে বিকল্পধারা বাংলাদেশ আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানে তিনি দেশবাসীর কাছে এই দোয়া কামনা করেন।

 

উল্লেখ্য, অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী ১৯৩০ সালের ১১ অক্টোবর কুমিল্লা শহরে জন্ম গ্রহণ করেন। ১১ অক্টোবর তিনি ৯৩ বছরে পা রাখলেন।

 

 

বিকল্পধারার মহাসচিব মেজর (অব.)) আবদুল মান্নান এমপি বি. চৌধুরীর হাতে ফুলের স্তবক দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান। এরপর নেতা-কমীরা  একে একে তাদের প্রিয় নেতাকে ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা জানান।

 

অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য ইন্জিনিয়ার মোহম্মদ ইউসুফ, প্রেসিডিয়াম সদস্য  ও দলীয় মুখপাত্র মাহী বি. চৌধুরী এমপি, জেষ্ঠ্য সহ-সভাপতি মহসিন চৌধুরী, সহ-সভাপতি ওবায়দুর রহমান মৃধা, সহ-সভাপতি ভূদেব চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, বিকল্পধারার দপ্তর সম্পাদক ও গবেষণা সমন্বয়ক ওয়াসিমুল ইসলাম, বিকল্পধারার শিশু বিষয়ক সম্পাদক নওয়াব বাহাদুর, প্রচার সম্পাদক শেখ জুন্নু, যুবধারার সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক মোস্তফা সারেয়ার, শ্রমজীবীধারার সভাপতি আইনুল হক, সাধারণ সম্পাদক আরিফুল হক সুমন, যুবধারার সহ-সভাপতি জাহাঙ্গীর আলম নিশি,


সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিহাব, বিকল্পধারার সহ-দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বুলু বিকল্পধারার সাংস্কৃতি বিষয়ক সহ-সম্পাদক আয়েশা আক্তার দিতি, চলচ্চিত্রধারার সাধারণ সম্পাদক আবদুল্লা আল মামুন, কুমিল্লা উত্তর জেলা সমন্বয়কারী হোসাইন আহম্মেদ সরকার, নোয়াখালী সদর উপজেলা সভাপতি শাহাবুদ্দিন, সিরাজদিখাঁন উপজেলা আহ্বায়ক শাহ আলম আলমাস, সিরাজদিখাঁন উপজেলার যুগ্ম আহ্বায়ক কোলা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টু, সখিপুর উপজেলা আহ্বায়ক আবুল হাসেম দুর্জয় প্রমুখ।

 

শেয়ার করুন