০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৮:৩০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


বিশাল আয়োজনে ঢালিউডের ২০তম আসর
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-১০-২০২২
বিশাল আয়োজনে ঢালিউডের ২০তম আসর


ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক এওয়ার্ডসের ২০তম আসর হবে বিনোদন জগতে এক নতুন বিস্ফোরণ। এই সময় ঢাকা শহর ফাঁকা করে নিউ ইয়র্ক চলে আসবেন ঢালিউডের অধিকাংশ জনপ্রিয় সুপার স্টার। গত ৪ অক্টোবর নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই ঘোষণা করেন শোটাইম মিউজিক এন্ড প্লের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশের বাইরে আয়োজিত সবচেয়ে বড় বিনোদনযজ্ঞের আলোচিত নাম আলমগীর খান আলম। এবারের ঢালিউড এওয়ার্ডস অনুষ্ঠিত হবে জ্যামাইকার আমাজুরা হলের সুবিশাল অডিটোরিয়ামে। আলমগীর খান আলম এক প্রশ্নের জবাবে জানান, বাংলাদেশ এবং বহির্বিশ্ব মিলিয়ে আনুমানিক ৩০ জন তারকা ২০তম ঢালিউডে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। ঢাকা থেকে আসা তারকাদের ভেতর থাকবেন চলচিত্রের নায়ক সাকিব খান, নায়িকা পূজাচেরি, নায়ক ইমন, টিভি অভিনেত্রী মেহেজাবিন, তাশনিয়া ফারিন, তানজিন তিশা, অভিনেতা চঞ্চল চৌধুরী, শিল্পী শাহনাজ খুশী সংগীত জগত থেকে আসবেন তাহসান, মীম, দিনাজ জাহান মুন্নি, রিজিয়া পারভীন এবং ইন্ডিয়ান আইডিয়ালখ্যাত খুদাবক্স। পাশাপাশি ঢালিউড এবং বলিউডের অনেক খ্যাতনামা নৃত্যশিল্পী এবং মডেল অংশ নেবেন বলেও জানা গেছে। ঢালিউড এওয়ার্ডস এর ২০তম টাইটেল স্পন্সর উৎসব ডটকম, গোল্ডেন এজ হোম কেয়ার ও এনাকোন লিজন। আয়োজকের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় বাংলাদেশের বাইরে আয়োজিত সবচেয়ে জনপ্রিয় এবং সর্বাধিক আলোচিত অনুষ্ঠানের সাথে জড়িত থাকার জন্য।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এনওয়াই ইন্স্যুরেন্স এবং গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ এবং বিশিষ্ট রিয়েল এ্যাস্টেট ব্যবসায়ী এবং জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম।

শেয়ার করুন