১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০২:৪৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-০৭-২০২৪
খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল বক্তব্য রাখছেন হাবিবুর রহমান সেলিম রেজা


গত ২৫ জুন জ্যাকসন হাইটসের ইসলামিক সেন্টার মসজিদে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে সাবেক তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা এবং সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম। তাকে সহযোগিতা করেন সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মান্নান হোসাইন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জ্যাকসন হাইটসের ইসলামিক সেন্টার মসজিদের ইমাম মাওলানা মো. মোজাম্মেল।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মৃধা, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক যুগ্ম-আহ্বায়ক রুহুল আমিন নাসির, নাসির উদ্দিন, শাহাদাত হোসেন রাজু, সাবেক সদস্য গোলাম এন হায়দার মুকুট, মিজানুর রহমান মিজান, মো. আব্বাস, ফারদিন রনি, মোহাম্মদ হাসান, মোহাম্মদ রাশেদ (স্বেচ্ছাসেবক দল), মোহাম্মদ রাকিব হোসেন, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ মান্নু, মোহাম্মদ নাজমুল, মো. জুয়েল, মনির হোসেন, গোলাম মাহমুদসহ অনেকে।

দোয়া মাহফিলের সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা তার বক্তব্যে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

শেয়ার করুন