০২ জুন ২০২৬, মঙ্গলবার, ১১:৩২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


ট্রফি ভাঙচুরকারী ইউএনও কে বদলী
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৭-০৯-২০২২
ট্রফি ভাঙচুরকারী ইউএনও কে বদলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলাম/ছবি সংগৃহীত


বান্দরবানে ট্রফি ভাঙ্গা সেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলামকে সরিয়ে দেয়া হয়েছে। তাকে ঢাকা বিভাগে বদলি করা হয়েছে। ওই ঘটনার পর থেকে তার বিরুদ্ধে এলাকায় বিক্ষোভ হয়। পরিশেষে প্রশাসন এ ব্যাবস্থা গ্রহন করেছে। 

উল্লেখ্য, উপজেলার ২নং চৈক্ষ্যং ইউপির রেপারপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আসেন।

ফুটবল ম্যাচ ড্র হওয়ার পর টাইব্রেকারে একটি দল জয় পেলে সব সমস্যার সমাধান হয়। কিন্তু বিষয়টা প্রধান অতিথি হয়ে তিনি তার বক্তবে নিজে ইনভল হয়ে যান এবং বিতর্কে জড়িয়ে শেষে রেগেমেগে কয়েশ লোকের ও খেলোয়াড়তের সামনেই তার সামনের টেবিলে রাখা ট্রফিগুলো নিজের হাত দিয়ে আচড়ে ভেঙ্গে ফেলেন। এরপর কঠোর সমালোচনার মধ্যে পরেন তিনি।  

অবশেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার বদলির বিষয়টি জানা গেছে।  

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঢাকা বিভাগে ন্যস্ত করা হলো। 


শেয়ার করুন