০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৭:১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


ভাষণ ২৩ ॥ সংবর্ধনা ২৪ সেপ্টেম্বর
প্রধানমন্ত্রী আসছেন আগামী ১৯ সেপ্টেম্বর
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৫-০৯-২০২২
প্রধানমন্ত্রী আসছেন আগামী ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা


জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে আসছেন। জানা গেছে, প্রধানমন্ত্রী আগামী ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ থেকে বাংলাদেশ বিমানের চার্টার্ড ফ্লাইটে লন্ডন যাবেন। সেখানে তিনি রানি এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করবেন। রানি এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ১১টায়। সেখান থেকে তিনি দুপুর ২টা নিউইয়র্কের উদ্দেশ্যে রওয়ানা দেবেন এবং ১৯ সেপ্টেম্বর বিকেল ৩-৪টার মধ্যে নিউইয়র্কের জেএফকে এয়ারপোর্টে অবতরণ করবেন। এয়ারপোর্টে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল অভিনন্দন জানানো হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ প্রদর্শন করবে। এয়ারপোর্ট থেকে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত আব্দুল মুহিত এবং ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রদূত মাহমুদ ইমরান। তিনি আগামী ১৪ অথবা ১৫ সেপ্টেম্বর আমেরিকায় আসছেন। এয়ারপোর্ট থেকে প্রধানমন্ত্রী সরাসরি ম্যানহাটনের লটে প্লেস হোটেলে উঠবেন।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে ভাষণ দেবেন আগামী ২৩ সেপ্টেম্বর। তিনি জাতিসংঘে ভাষণ দেয়া ছাড়াও জাতিসংঘের সাধারণ অধিবেশেনের সাইড ইভেন্টে অংশগ্রহণ করবেন এবং বিভিন্ন দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানের সাথে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে। আরো জানা গেছে, এবারো প্রধানমন্ত্রী ২টা এওয়ার্ড গ্রহণ করবেন। এ ছাড়াও তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় ভাষণ দেবে আগামী ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টায়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান নাগরিক সংবর্ধনার জন্য এস্টোরিয়ার এস্টোরিয়া ওয়ার্ল্ড ম্যানর স্থান নির্ধারণ করেছেন। যদিও প্রধানমন্ত্রী নাগরিক সংবর্ধনায় ভার্চুয়ালি ভাষণ দেবেন।

অন্য আরেকটি সূত্রে জানা গেছে, নাগরিক সংবর্ধনা শেষে তিনি ওয়াশিংটনের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন। সেখানে তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছেন। তিনি আগামী ২ অক্টোবর পর্যন্ত আমেরিকায় অবস্থান করবেন।

জানা গেছে, এবার প্রধানমন্ত্রী সফরসঙ্গী হিসেবে প্রায় ৬৫ জনের সরকারি বহর আসছে। এ ছাড়াও ১৬০ জনের মতো ব্যবসায়ী আসছেন তাদের খরচে।

শেয়ার করুন