০৩ জুন ২০২৬, বুধবার, ০৩:০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


প্রবীন রাজনীতিবিদ শাহ মোয়াজ্জেম হোসেনের ইন্তেকাল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৫-০৯-২০২২
প্রবীন রাজনীতিবিদ শাহ মোয়াজ্জেম হোসেনের  ইন্তেকাল শাহ মোয়াজ্জেম হোসেন/ফাইল ছবি


প্রবীন রাজনীতিবিদ বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপ-প্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।


বুধবার রাত ৯টা ৩০ মিনিটে গুলশানের নিজ বাসভবনে বর্ষীয়ান এ রাজনীতিবিদ মৃত্যুবরণ করেন। বেশ কিছুদিন ধরেই বিএনপি এ নেতা বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


এর আগে তার সহধর্মিনী ২০০৯ সালে ইন্তেকাল করেছেন।  শাহ মোয়াজ্জেম নামাজের জানাজার বিষয়ে দলের এবং পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত পরে জানানো হবে। তার ছেলে আমেরিকায় প্রবাসী। মুলত তার সিদ্ধান্ত অনুসারে জানাজা ও দাফনের সবকিছু চুড়ান্ত হবে। 

 

শেয়ার করুন