০৩ জুন ২০২৬, বুধবার, ৬:৫৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


সাউথ জ্যামাইকায় রাধা অষ্টমী ব্রত পালন করা হলো
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৯-০৯-২০২২
সাউথ জ্যামাইকায় রাধা অষ্টমী ব্রত পালন করা হলো রাধা আষ্টমী ব্রত পালনের দৃশ্য


গত ৪ সেপ্টেম্বর জ্যামাইকার ১০৬-৪৩ সাটপিন ব্লুবার্ডের অস্থায়ী মন্দিরে আয়োজিত শ্রীকৃষ্ণের হ্লাদিনী শক্তির প্রতিরূপ স্বরুপা রাধারাণীর জন্ম উৎসবে গীতা পাঠ, ভজন ও কীর্তনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বর্গীয় মতিলাল বিশ্বাসের পারমার্থিক মঙ্গল কামনা করা হয়। 

শিশির বিশ্বাস ও স্বপ্না বিশ্বাসের সার্বিক ত্ত্ত্বাধানে অনুষ্ঠানে গীতা পাঠ করেন নিলকমল ভৌমিক। কীর্তনে অংশ গ্রহন করেন মিনকা দাশ, পাঠালী দাশ, প্রদীপ সেন, মনিকা দাশ, ননী ঘোষ, রিতা ঘোষ, আরতি মোদক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় নন্দন ভৌমিক এবং কীর্তন ব্যবস্থাপনায় ছিলেন সনজীত মৃধা। 

পৌরাণিক কাহিনি অনুসারে, কৃষ্ণের জন্মগ্রহণের ঠিক ১৫ দিন পরে রাধারানির জন্ম হয়েছিল। এই দিনটিকেই রাধাষ্টমী হিসেবে পালন করা হয়। পদ্ম পুরাণ অনুসারে, রাধাজি যাদব রাজা বৃষভানু গোপার ঘরে জন্মগ্রহণ করেছিলেন এবং তাকে দেবী লক্ষীর রূপ বলেও মনে করা হয়। কথিত আছে রাধাষ্টমী ব্রত পালন করলে সমস্ত পাপ চলে যায়। গঙ্গা আদি সকল তীর্থের ফল লাভ হয়।

শেয়ার করুন