০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৯:৩৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার
ন্যান্সি পেলোসিকে নিষেধাজ্ঞা দিয়েছে চীন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-০৮-২০২২
ন্যান্সি পেলোসিকে নিষেধাজ্ঞা দিয়েছে চীন ন্যান্সি পেলোসি/ফাইল ছবি


তাইওয়ানে যার সফর নিয়ে তুমুল উত্তেজনা সেই মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসিকে নিষেধাজ্ঞা দিয়েছে চীন। সম্প্রতি তাইওয়ান সফর করায় স্থানীয় সময় শুক্রবার তাকে এবং তার নিকট আত্মীয়ের ওপর এ নিষেধাজ্ঞা দেয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর এনডিটিভি। 

চীনের পররাষ্ট্র মন্ত্রণায়ের বরাতে জানা গেছে, তাইওয়ান সফরের মধ্যে দিয়ে ন্যান্সি পেলোসি চীনের অভ্যন্তরীণ বিষয়ে গুরুত্বর হস্তক্ষেপ করেছেন। এ সফর চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার অবমাননা করেছেন। 

চীনের কড়া হুঁশিয়ারি সত্ত্বেও গত মঙ্গলবার রাতে তাইওয়ান সফরে যান ন্যান্সি পেলোসি। এর মাধ্যমে ২৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কোনো রাজনীতিবিদ তাইওয়ানের ভূমিতে পা রাখেন। তাইওয়ানে ২৪ ঘণ্টারও কম সময়ের সফর শেষে স্থানীয় সময় বুধবার বিকালে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে সোনশান বিমানবন্দর ত্যাগ করেন তিনি। 

এদিকে, পেলোসির তাইওয়ান ত্যাগের পরই দেশটি ঘিরে সামরিক মহড়া চালায় চীন। এ মহড়া আগামী রোববার শেষ হবে বলে জানা গিয়েছে। চীন সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। চলতি বছরের মার্চে চীন যুক্তরাষ্ট্রের কযেকজন কর্মকর্তার ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপ করে। কারণ হিসেবে বলা হয়, তারা হংকং এবং জিংজিয়াং প্রদেশে মানবাধিকার ইস্যুতে মিথ্যা তথ্য ছড়িয়েছে।  


শেয়ার করুন