০৪ মার্চ ২০২৬, বুধবার, ০৪:১৩:৪৭ অপরাহ্ন


ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটের যুদ্ধ বিশ্ব অর্থনীতি বিপর্যস্ত করবে
খন্দকার সালেক
  • আপডেট করা হয়েছে : ০৪-০৩-২০২৬
ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটের যুদ্ধ বিশ্ব অর্থনীতি বিপর্যস্ত করবে ইরানে মার্কিন-ইসরাইল যৌথ আক্রমণ


আন্তর্জাতিক রীতিনীতির তোয়াক্কা না করে মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়াই মিত্র ইসরাইলকে সঙ্গী করে ইরানের উপর প্রচন্ড হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। অজুহাত ইরানকে পারমাণবিক বোমা তৈরি থেকে বিরত রাখা, মিসাইল সক্ষমতা ধ্বংস করা। মার্কিন আক্রমণে ইতিমধ্যেই ইরানের ধর্মীয় গুরু আয়াতুল্লাহ আলী খামেনী পরিবারের বেশ কয়েকজন সদস্যসহ নিহত হয়েছেন। নিহত হয়েছে সম্ভ্রান্ত রেভুলেশনারি গার্ড বাহিনীর কমান্ডার। ইরান সামর্থ্যের সব কিছু দিয়ে ইসরায়েল, আরব এবং গালফ দেশসমূহে থাকা মার্কিন বাহিনীর ঘাঁটিগুলোর উপর মিসাইল, ড্রোন আক্রমণ চালাচ্ছে। এই প্রথম কাতার, ইউএই, বাহরাইন, কুয়েত, ইরাক, সৌদি আরবে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিগুলোতে ইরান আক্রমণে বিপর্যস্ত হচ্ছে। স্থগিত হয়ে গেছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল। ইতিমধ্যেই তেলের বাজারে লেগেছে আগুন। 

সংঘর্ষ কয়েকদিন চলতে থাকলেই বিশ্ব অর্থনীতি মারাত্মক সংকটে পড়বে সন্দেহ নেই। আরব এবং পারস্য মহাসাগরীয় দেশগুলো বিশ্বের শীর্ষস্থানীয় তেল, এলএনজি উৎপাদক আর সরবরাহকারী দেশ। বিশ্বের ২০% জ্বালানি তেল সরবরাহ হয় হরমুজ প্রণালী দিয়ে। 

তেলের মূল্য আকাশচুম্বী হলে জাহাজ চলাচলে সংকট সকল পণ্যের মূল্য বহুগুনে বৃদ্ধি পারবে। উন্নত, উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোর অর্থনীতি মারাত্মক সংকটে পড়বে। আকাশ পথ বন্ধ থাকায় বিমান চলাচলে অচল অবস্থা সৃষ্টি হয়েছে। মধ্যপ্রাচ্যে কর্মরত প্রবাসীরা আহত নিহত হচ্ছে।

ভাবুন বাংলাদেশ এখন ৫০% + আমদানি কৃত জ্বালানি নির্ভর। জ্বালানি, তেল পুরোটাই আসে হরমুজ প্রণালী দিয়ে। এমনিতেই ৯০০-১০০০ মিলিয়ন ঘনফুট আর এলএনজি সরবরাহ করেও ১০০০ মিলিয়ন ঘনফুট ঘাটতি বাংলাদেশের। এমিনটেই জ্বালানি তেলের মূল্য আকাশ ছোয়া পর্যায়ে পৌঁছালে কেনার সামর্থ থাকবে না বাংলাদেশের। তার উপর সাপ্লাই চেন ব্যাহত হলে সংকট ঘনীভূত হবে। 

শিয়া সম্প্রদায়ের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনীর হত্যাকান্ডের প্রেক্ষিতে বিশ্বজুড়ে বিক্ষোভ দানা বাড়ছে যুক্তরাষ্ট্র, এশিয়ান দেশগুলোতে। মনে হয় না দ্রুত সংঘাত শেষ হবে। কেন একটি স্বাধীন দেশের বিরুদ্ধে বিনা উস্কানিতে আক্রমণ করবে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র? কে নিবে বিশ্বজোড়া অর্থনীতি সংকটে নিপতিত হওয়ার দায়িত্ব?

শেয়ার করুন