০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৫:০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


মোহাম্মদ মোস্তফা খান দুলুর ইন্তেকাল
দেশ ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১১-০২-২০২৬
মোহাম্মদ মোস্তফা খান দুলুর ইন্তেকাল সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সাথে মোহাম্মদ মোস্তফা খান দুলু


গত ৮ ফেব্রুয়ারি রোববার যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ মোস্তফা খান দুলু (৮০) বার্ধক্যজনিত নানাবিধ শারীরিক জটিলতায় এস্টোরিয়ার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের প্রথম জানাজা সোমবার ৯ ফেব্রুয়ারি বাদ জোহর এস্টোরিয়ার শাহজালাল মসজিদে অনুষ্ঠিত হয়। কর্মদিবস ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও অনেক আত্মীয়-স্বজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ জানাজায় অংশগ্রহণ করেন। সেইদিন রাতেই এমিরিটাসের ফ্লাইটে মরহুমের লাশ ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। ঢাকা থেকে লাশ সরাসরি মরহুমের গ্রামের বাড়ি ফেনী জেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের ফুলগাজী উপজেলার মজুমদার বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং আগামী ১৩ ফেব্রুয়ারি শুক্রবার বাদ জুম্মা দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে সমাধিস্থ করা হবে।

উল্লেখ্য মরহুম মোকাদ্দেস হোসেন মজুমদারের বড় ছেলে মরহুম মোহাম্মদ মোস্তফা খান সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার আপন জ‍্যাঠাতো ভাই এবং প্রবাসে অতিপরিচিত মুখ বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা ও সমাজসেবক মোহাম্মদ জমান তপনের শশুর। মৃত্যুকালে তিনি তিন মেয়ে ও দুই ছেলেসহ বহু আত্মীয়স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার জন্য প্রবাসীদের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

শেয়ার করুন