১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৯:২৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


ঊনবাঙালের নতুন চমক মাসিক একক সংগীতশিল্পী মিতা হোসেন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৬-১১-২০২৫
ঊনবাঙালের নতুন চমক মাসিক একক সংগীতশিল্পী মিতা হোসেন শিল্পী মিতা হোসেনকে ক্রেস্ট প্রদান করা হচ্ছে


নিউইয়র্কে নিবন্ধিত শিল্প-সাহিত্যের সংগঠন ঊনবাঙাল এর ৬৩তম সভায় গত ২২ নভেম্বর যুক্ত হয় একক সংগীতানুষ্ঠান। এই আয়োজনের প্রথম শিল্পী হিসেবে আমন্ত্রণ পান শিল্পী মিতা হোসেন। মিতা হোসেন ঊনবাঙালের একজন নিয়মিত সদস্য, তিনি সংগীত বিভাগের উপপ্রধান হিসেবে গত এক বছর ধরে দায়িত্ব পালন করছেন। ‘শুদ্ধ শিল্পের নিবিড় চর্চা’ এই স্লোগানকে সামনে রেখে গত এক যুগ ধরে নিউইয়র্কে বাংলা শিল্প ও সাহিত্যের চর্চা করছে ঊনবাঙাল। এরই ধারাবাহিকতায় একটি নতুন কার্যক্রম মাসিক একক সংগীতসন্ধ্যা শুরু হলো। মিতা হোসেন সোনালি যুগের বেশকিছু গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে রাখেন। আগামী ১৩ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে কুইন্স পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠান করছে ঊনবাঙাল। সেই অনুষ্ঠানের রিহার্সাল দিয়েই সন্ধ্যাটা শুরু হয়। ‘বিজয় একটি খোলা জানালা’ গীতি-কাব্যালেখ্যের রিহার্সেলে নেতৃত্ব দেন ঊনবাঙাল-সংগীত বিভাগের প্রধান সৈয়দ মাসুদুল ইসলাম টুটুল।

অন্যদের মধ্যে ছিলেন মিতা হোসেন, মোহাম্মদ শানু, বুলা আফরোজ, আবিদা সুলতানা, মুন্না চৌধুরী, রেণু রোজা, মুক্তি জহির, দিমা নেফারতিতি, আহসান হাবিব, জিএম ফারুক খান, নজরুল ইসলাম, চমক ইসলাম, রেজা কামাল, দানিয়েল ইসলাম প্রমুখ। 

এই দিন একক সংগীত পারফর্ম করার জন্য ঊনবাঙালের পক্ষ থেকে মিতা হোসেনকে সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়। এ সময় সাইটেশন পাঠ করে শোনান কবি কাজী জহিরুল ইসলাম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊনবাঙাল আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৬-এর আহ্বায়ক ফখরুল আলম।

উল্লেখ্য, তিনি ২০২৫-এর বইমেলারও আহ্বায়ক ছিলেন।

শেয়ার করুন