১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০২:৪৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার দুই লকার ভেঙে মিলল ৮৩২ ভরি স্বর্ণ
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৬-১১-২০২৫
অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার দুই লকার ভেঙে মিলল ৮৩২ ভরি স্বর্ণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা


অগ্রণী ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ পাওয়া গেছে। গত ২৫ নভেম্বর মঙ্গলবার বিকেলে রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থাকা লকার দুটি ভাঙা হয়। এর আগে গত ১৭ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) লকার দুটি জব্দ করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতের অনুমতি নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিনিধি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিআইসির সংশ্লিষ্ট কর্মকর্তা ও অগ্রণী ব্যাংকের কর্মকর্তার উপস্থিতিতে লকার দুটি ভাঙা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, দুটি লকারে মোট ৮৩২ ভরি স্বর্ণ মিলেছে। তবে আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস থাকতে পারে। 

জানা গেছে, অগ্রণী ব্যাংকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই দুটি লকার ছিল, যার নম্বর ৭৫১ ও ৭৫৩। এ ছাড়া গত ১০ সেপ্টেম্বর পূবালী ব্যাংকে তাঁর একটি লকার জব্দ করা হয়। রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনে অবস্থিত এই করপোরেট শাখায় তাঁর লকার নম্বর ১২৮। এর বাইরে পূবালী ব্যাংকের ওই শাখায় শেখ হাসিনার দুটি ব্যাংক হিসাবে ৫৬ লাখ টাকা পাওয়া যায়। এর মধ্যে একটি হিসাবে ১২ লাখ টাকা এফডিআর এবং অপর হিসাবে ৪৪ লাখ টাকা পাওয়া যায়। এসব হিসাবও জব্দ করে এনবিআর।

জানতে চাইলে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলাম বলেন, লকার ভাঙার বিষয়টি তিনি অবহিত। তবে সেখানে কী পাওয়া গেছে, বিস্তারিত কিছু জানেন না।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতন হয়। এরপর অন্তর্র্বতী সরকার ক্ষমতায় এসে শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের কর ফাঁকি ও দুর্নীতির তদন্তে নামে। শেখ হাসিনা এবং তাঁর সময়ে বিশেষ সুবিধা পাওয়া ১০ ব্যবসায়ী গ্রুপের অনিয়ম ও জালিয়াতি তদন্তে ১১টি বিশেষ টিম গঠন করা হয়।

শেয়ার করুন