০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৮:৩৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


‘পদ্মার ঢেউ’র আশরাফুল ইসলামের ইন্তেকাল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-০৮-২০২৫
‘পদ্মার ঢেউ’র আশরাফুল ইসলামের ইন্তেকাল আশরাফুল ইসলাম


এককালীন বাসস’র সাংবাদিক, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সাবেক ছাত্র এবং নিউইয়র্কের একসময়ের জনপ্রিয় বাংলা বেতার ‘পদ্মার ঢেউ’ খ্যাত জনপ্রিয় সাংবাদিক আশরাফুল ইসলাম বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী চার সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, তিনি বাংলাদেশ সময় ১৯ আগস্ট রাত ১২টা ৩০ মিনিটে নীলফামারীর নিজ গৃহে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম আশরাফুল ইসলাম এক সময় নিউইয়র্কে বসবাস করতেন এবং ৮০ দশকের প্রথম দিকে উনার প্রচেষ্টায় সপ্তাহে একদিন প্রচারিত হতো পদ্মার ঢেউ নামে রেডিও অনুষ্ঠান। সেই সময় অনেকেই সেই অনুষ্ঠান শুনতেন। তা ছাড়াও তিনি বাংলাদেশী কম্যুনিটির সাথে সম্পৃক্ত থেকে অনেক কাজ করেছেন। এক সময় তিনি নিউইয়র্ক ছেড়ে বাংলাদেশে চলে যান এবং জীবনের শেষ সময় সেখানেই অতিবাহীত করেন।

মরহুম আশরাফুল ইসলাম ইসলামের মৃত্যুতে প্রবাসে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ডা. ওয়াদুদ ভুইয়া, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান এম আজিজ, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা তপন জামান, সাবেক সহ সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন