০৩ জুন ২০২৬, বুধবার, ০৫:২৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


নিউজার্সি স্টেট বিএনপির ইফতার মাহফিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৬-০৩-২০২৫
নিউজার্সি স্টেট বিএনপির ইফতার মাহফিল বক্তব্য রাখছেন জিল্লুর রহমান জিল্লু


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিউজার্সি স্টেট (নর্থ) ইউএসএর উদ্যোগে গত ২৩ মার্চ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নিউজার্সির প্যাটারসনের জুসেফ এ তাউব স্কুলের অডিটোরিয়ামে বিএনপি নেতাকর্মী ছাড়াও জাতীয়তাবাদী আদর্শের বিশ্বাসী বিপুলসংখ্যক প্রবাসী ইফতারে অংশগ্রহণ করেন। নিউজার্সি বিএনপির সভাপতি সৈয়দ জুবায়ের আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক হোসেন পাঠান বাচ্ছু ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন সেলিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু। বিশেষ অতিথি ছিলেন নিউজার্সি বিএনপির প্রধান উপদেষ্টা আলাউর রহমান খন্দকার, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা এবাদ চৌধুরী। মঞ্চে উপবিষ্ট ছিলেন সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক গোলাম মস্তফা চৌধুরী নিপন, সহ-সভাপতি মোহাম্মদ খলিল, কামরান হাদী, সৈয়দ খালিদ আলী, এবাদ চৌধুরী, এনাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম রাহাত, যুগ্ম সম্পাদক মাছুম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জয়নুল হক, আমির আলী, জুয়েল মুন্না, আলাউদ্দিন, বুরহান উদ্দিন বুলু, রাহাদুল হাসান রুহেল, হেলাল আহমেদ, আব্দুল আউয়াল সিপার, হাফেজ সৈয়দ খুবায়েব আলী, আশরাফুল হক শফি, জাকারিয়া খান প্রমুখ। ইফতারপূর্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মোনাজাত করা হয়। সেই সঙ্গে তারেক রহমানের সুস্থতা ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়।

শেয়ার করুন