০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৯:১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


জ্যাকসন হাইটসের প্রিয় মুখ জোসী চৌধুরী আর নেই
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৬-০৩-২০২৫
জ্যাকসন হাইটসের প্রিয় মুখ জোসী চৌধুরী আর নেই জোসি চৌধুরী


জ্যাকসন হাইটসের প্রিয় মুখ, সদালাপী, পরোপকারী এবং বন্ধুসূলভ মানুষ জোসী চৌধুরী আর নেই। তিনি গত ২৪ মার্চ রাত ১১টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি.. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র পুত্রসন্তান, আত্মীয়-স্বজন এবং বন্ধুবান্ধব রেখে গেছেন। তার এই আকস্মিক মৃত্যুতে পুরো বাংলাদেশী কম্যুনিটিতে শোকের ছায়া নেমে আসে। হতবিহ্বল তার বন্ধু সমাজ। কেউ তার মৃত্যু মেনে নিতে পারছেন না।

জানা গেছে, জোসী চৌধুরী হাড়ের অপারেশনের জন্য গত ১৩ ফেব্রুয়ারি এলেমহার্স্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে তার অপারেশন করা হয়। অপারেশনের পর থেকেই তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। তার শারীরিক অবস্থা খারাপের দিকে গেলে তাকে কয়েকদিন আগে ম্যানহাটনের মাউন্টসিনাই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি গত ২৪ মার্চ রাতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জোসী চৌধুরীর নামাজের প্রথম জানাজা গত ২৬ মার্চ জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটের নবান্ন রেস্টুরেন্টে সামনে বাদ আছর (৫টা ৩০ মিনিটে) অনুষ্ঠিত হবে। জানাজার আয়োজন করছে জ্যাকসন হাইটস এলাকাবাসী এবং তার বন্ধুরা। নামাজে জানাজা শেষে আগামী ২৭ মার্চ বৃহস্পতিবার তার লাশ বাংলাদেশে পাঠানো হবে। বাংলাদেশের ঢাকায় নামাজে জানাজা শেষে তার লাশ বনানী কবরস্থানে দাফন করা হবে। তার দেশের বাড়ি বাংলাদেশের রাজবাড়িতে।

উল্লেখ্য, তিনি চিত্রনায়িকা রোজিনার ছোট ভাই।

তার মৃত্যুতে জ্যাকসন হাইটস এলাকাবাসীন সভাপতি শাকিল মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম নমিসহ সকল কর্মকর্তা শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন