০২ জুন ২০২৬, মঙ্গলবার, ১০:৫৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


পদ্মা সেতুর প্রশ্নে কোন বিরোধীপক্ষ নেই -আ স ম রব
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৭-০৬-২০২২
পদ্মা সেতুর প্রশ্নে কোন বিরোধীপক্ষ নেই -আ স ম রব


জেএসডি'র সভাপতি আ স ম আবদুর রব বলেছেন নিজস্ব টাকায় নির্মিত পদ্মা সেতু দেশের অন্যতম কীর্তি এবং জনগণ এই কীর্তির গর্বিত অংশীদার। পদ্মা সেতুর অনিবার্যতা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে বিন্দুমাত্র বিরোধিতা বা দ্বিমত নেই, নেই কোন বিরোধীপক্ষও। তারপরও সরকার এই জাতীয় প্রশ্নটিকে ইচ্ছাকৃতভাবে বিতর্কিত করে রাজনৈতিক ফায়দা লুটার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে যা খুবই দুঃখজনক।

আজ জেএসডি মহানগর( উত্তর) এর প্রতিনিধি সভায় বিদেশ থেকে অনলাইনে যুক্ত হয়ে আ স ম আবদুর রব এসব কথা বলেন। 

তিনি বলেন দেশের যোগাযোগের ক্ষেত্রে ‘যুগান্তকারী স্থাপনা’ পদ্মা সেতুকে কেন্দ্র করে পদ্মা সেতুর ‘কল্পিত বিরোধীপক্ষ’ আবিষ্কার একেবারেই অগ্রহনযোগ্য। পদ্মা সেতুর উদ্বোধনে ষড়যন্ত্র বা নাশকতার আশঙ্কা করে সরকারের মনগড়া ও অবিবেচনাপ্রসূত বক্তব্য বর্হিবিশ্বে জাতির মর্যাদাকে ক্ষুন্ন করেছে। এসব অমূলক আশঙ্কা যে অসাড় ও অর্থহীন তা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে।

কামাল উদ্দিন মজুমদার সাজু'র সভাপতিত্বে উক্ত (তানিয়া রবের বাসভবনে অনুষ্ঠিত)প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন জেএসডি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, কার্যকরী  সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, অ্যাডভোকেট সৈয়দা ফাতেমা হেনা, অধ্যাপক ইউসুফ সিরাজ খান মিন্টু, মোশারেফ হোসেন মন্টু, বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসিম, আব্দুল মান্নান, বোরহান উদ্দিন চৌধুরী রোমান, শফিকুল ইসলাম শফিক,মিসেস ফারজানা দিবা প্রমূখ।

সভায় ছানোয়ার হোসেন তালুকদার বলেন রাষ্ট্রীয় স্বার্থ, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার প্রশ্নে অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় ঐক্যের মীমাংসিত প্রশ্নগুলোকে অমীমাংসিত পথে ধাবিত করার যে কোন প্রবণতা থেকে সকলকে অবশ্যই মুক্ত থাকতে হবে।

শেয়ার করুন