১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৫:২৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


মেগা উদ্বোধনকে সংক্ষিপ্ত করে বন্যার্তদের পাশে দাঁড়ান - বাংলাদেশ জাসদ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২১-০৬-২০২২
মেগা উদ্বোধনকে সংক্ষিপ্ত করে বন্যার্তদের পাশে দাঁড়ান - বাংলাদেশ জাসদ


বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান দেশের বন্যা পরিস্থিতিতে শঙ্কা প্রকাশ করে বলেছেন,সরকার যেন অতি দ্রুত বন্যার্ত এলাকা সমুহকে দূর্গত এলাকা ঘোষনা করেন। এর পাশাপাশি  তারা যেন  পদ্মা সেতুর এই মেগা উদ্বোধনকে সংক্ষিপ্ত করে শুধু উদ্বোধনের মধ্যে সীমাবদ্ধ রেখে আক্রান্ত মানুষের পাশে দাঁড়ান। এক বিবৃতিতে বলেন আজ তারা এসব কথা বলেন।
তারা আরোও বলেন, হঠাৎ করে সৃষ্ট বন্যা মোকাবেলার প্রস্তুতি বন্যা দূর্গত এলাকার জনগোষ্ঠীর ছিলনা। 

মাত্রাতিরিক্ত বৃষ্টিপাত, ভৌগলিক অবস্থান এবং সরকারী ও বেসরকারী প্রস্তুতির ঘাটতি উপদ্রুত এলাকার জনগোষ্ঠীকে বিপর্যস্ত করে ফেলেছে।  সুনামগঞ্জ, সিলেট, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কোম্পানীগঞ্জ সহ দেশের এক বিশাল অংশ এখন ভয়াবহ বন্যা আক্রান্ত।  আক্রান্ত অঞ্চল সমুহের মানুষ থাকা, খাওয়া, চিকিৎসা, নিরাপত্তা ব্যবস্থার চরম অনিশ্চয়তার মধ্যে তাদের দিনাতিপাত করছে। 

হাস, মুরগী, গরু, ছাগলের অসংখ্য খামার সহ ব্যাক্তিগত ভাবে পোষ্য প্রানী সমুহও এক ভয়াবহ পরিস্তিতির মধ্যে  পড়ে আছে।  আমরা লক্ষ্য করছি দেশের এমনি পরিস্থিতিতেও সরকার আক্রান্ত এলাকার জনগোষ্ঠীর দুঃখ কষ্টের বিষয়টিকে গুরুত্ব না দিয়ে পদ্মা সেতুর  উদ্বোধন নিয়েই বেশী ব্যাস্ত।  মন্ত্রী, এমপিদের বক্তব্যে  পদ্মা সেতু নিয়ে অতিব্যাস্ততায়, দেশের বন্যার্তরা এখন গৌন হয়ে গিয়েছে।  সাধারন মানুষের দূঃখ কষ্টের সাথে সরকারের এই আচরণ  অসংগত।  এটি ঠিক নয়।  আমরা সরকারের নিকট আহবান জানাই।

শেয়ার করুন