১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৮:১১:৬ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


বর্ণিল আয়োজনে এনআরবি অ্যাওয়ার্ড
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-১২-২০২৪
বর্ণিল আয়োজনে এনআরবি অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড প্রদান করছেন শাহ নেওয়াজ


গোল্ডেন এইজ হোম কেয়ার প্রেজেন্টস ১৪তম এনআরবি অ্যাওয়ার্ড পাওয়ার্ড বাই ইস্টার্ন ইনভেস্টর অনুষ্ঠিত হলো গত ১ ডিসেম্বর সন্ধ্যায় কুইন্স প্যালেস মিলনায়তনে। প্রবাসে প্রতিভা বিকাশে স্বীকৃতি স্বরূপ এই অ্যাওয়ার্ডস প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ, নুরুল আজিম, মোঃ হোসেন জামিল, খলিল বিরিয়ানি হাউজের স্বাত্ত্বধিকারী খলিলুর রহমান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আহসান হাবিব, আব্দুর রশিদ বাবু, হাসান জিলানী এবং বিশিষ্ট ব্যবসায়ী ও মূল ধারার রাজনীতিবিদ ফাহাদ সোলেমান। অনুষ্ঠানে একে একে ৪১ জন ভাগ্যবান শিল্পী ও কলা-কুশলীর নাম ঘোষণা করেন শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম। প্রবাসের বাংলাদেশি ব্যবসায়ী ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে প্রবাসের উদীয়মান শিল্পী, কলা-কুশলীরাও পেয়েছেন বেশ কয়েকটি পুরুস্কার।

এবারে নিউ ইয়র্কে এনআরবি পুরুস্কার যারা পেয়েছেন তারা হলেন- সোশ্যাল মিডিয়া তারকা প্রিসিলা, শিল্পী অনিক রাজ, শিল্পী মিতু মাহমুদ, সিলেট মোটর গাড়ির ডিলার, শিল্পী কামরুল ইসলাম, কুইন্স প্যালেসের সৈয়দ মুস্তাকিম, এক্টিভিস্ট আবদুর রহমান, এক্টিভিস্ট আবু তালেব চান্দু, নারী উদ্যোক্তা রানো নেওয়াজ, নারী উদ্যোক্তা মুনমুন হাসিনা, বাংলা ট্রাভেলসের বেলাল হোসেন, চ্যান্সেলর আবু বকর হানিপ, ইমিগ্র্যান্ট হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও গিয়াস আহমেদ, গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ, ইস্টার্ন ইনভেস্টমেন্টের প্রেসিডেন্ট নুরুল আজিম, গ্লোবাল এমএস ইনকের তারেক হাসান খান, মোহাম্মদ খালেক, নোয়া ডিস্ট্রিবিউটরের স্বত্বাধিকারী বিলাল চৌধুরী, ক্রেডিট কোরের মোহাম্মদ এ কাশেম, মোঃ খলিলুর রহমান, বেঙ্গল হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ জামিল হোসেন, সিপিএ মোহাম্মদ চিশতী, এক্টিভিস্ট হাসান জিলানী, সানম্যান গ্লোবাল এক্স কর্পোরেশন, আশরাফ চৌধুরী খোকন, আহসান হাবীব, এম এ হোসেন সেলিম, আবদুর রশিদ বাবু, রিদুয়ান হক, ডিজিটাল ট্রাভেলস, ফটো সাংবাদিক নিহার সিদ্দিক, ফটো সাংবাদিক তুষার, ডাঃ বর্নালী হাসান, সাংবাদিক আব্দুল আউয়াল মিন্টু, শ্রেষ্ঠ লোকসঙ্গীত শিল্পী রেশমি মির্জা, ফ্যাশন ডিজাইনার মানহা ক্লোজেট, সামাজিক কর্মী শাহানাজ হোসেন, উপস্থাপক মিয়া মোহাম্মদ দুলাল, শিল্পী কামরুজ্জামান বকুল ও সামাজিক কর্মী খায়রুল ইসলাম খোকন।

অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলে নাচ ও গান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রানো নেওয়াজ, অনিক রাজ, মিতু মাহমুদ কামরুল ইসলাম, শিশু শিল্পী লিয়ানা এবং বাংলাদেশ থেকে আগত শিল্পী টিনা রাসেল, অংকন ইয়াসমিন ও প্রতিক হাসান। অনুষ্ঠানকে সফল করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শোটাইম মিউজিকের প্রেসিডেন্ট আলমগীর খান আলম।

শেয়ার করুন