১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ১১:০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


তারেক রহমান খালাস পাওয়ায় যুক্তরাষ্ট্র বিএনপির আনন্দ উল্লাস
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-১২-২০২৪
তারেক রহমান খালাস পাওয়ায় যুক্তরাষ্ট্র বিএনপির আনন্দ উল্লাস আনন্দ-উৎসব অনুষ্ঠানে নেতৃবৃন্দ


ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক দায়েরকৃত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আদালতে নিরপেক্ষ বিচারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সবাই খালাস পেয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মামলা থেকে খালাস পাওয়ায় আনন্দ উল্লাস করেছে যুক্তরাষ্ট্র বিএনপি, যুক্তরাষ্ট্র যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী। আনন্দ উল্লাসের পাশাপাশি তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং মিষ্টি বিতরণ করেছেন। অনুষ্ঠানটি গত ১ ডিসেম্বর রবিবার রাতে জ‍্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের পার্টি হলে অনুষ্ঠিত হয়।

তাৎক্ষণিকভাবে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক আবু সাইদ আহমদ এবং সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক সাইফুর খান হারুন। অনুষ্ঠানে শোকরানা দোয়া পরিচালনা করেন যুক্তরাষ্ট্র যুবদল নেতা হাফেজ শাহবাজ আহমেদ। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক মাকসুদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক খোরশেদ আলম, নিউইয়র্ক মহানগর বিএনপি (উত্তর)-এর সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, নিউইয়র্ক মহানগর বিএনপি (উত্তর)-এর সিনিয়র সহ সভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপন, নিউইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আরিফুর রহমান, নিউইয়র্ক স্টেট বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রইস উদ্দিন, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস উদ্দিন, এবাদ চৌধুরী, তরিকুল ইসলাম দিপু, জাহাঙ্গীর হাসাইন, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আমানত হোসেন আমান, বিলাল আহমেদ চৌধুরী, শরীফুল খালিশদার, সোয়েব আহমেদ, আসাদ মুরাদ তালুকদার, রিপন মিয়া, রিয়াজ মাহমুদ, ইঞ্জিনিয়ার এম এ খালেক, এডভোকেট রেজওয়ানা রাজ্জাক সেতু, আব্দুস সামাদ টিটু, এবি সিদ্দিক পাটোয়ারী, শাহাদত হোসেন রাজু, মনিরুল ইসলাম মনির, সেলিম আহমেদ, আব্দুর রব কাওসার, মাহবুবুল হক চৌধুরী, আলী মিলন, লাল মিয়া, রাহিমুল ইসলাম প্রিন্স, শাহবাজ আহমেদ, তোফায়েল আহমেদ, খালেদ আফসার (সোহাগ), আক্তার হোসেন বিপ্লব, রাহাত আহমেদ, বেলাল হোসেন, সুমন আহমেদ, শাহ স্বপন, আফসার আহমেদ, মোঃ শুভ্র প্রমুখ।

শেয়ার করুন