১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৭:২১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


অজ্ঞাতনামা লাশের পরিচয় উদ্ধারে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৬-১১-২০২৪
অজ্ঞাতনামা লাশের পরিচয় উদ্ধারে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ প্রতীকী ছবি


দেশে চলতি বছরের অক্টোবর ২০২৪ মাসে মাট ৫৩ জন অজ্ঞাতনামা লাশ উদ্ধার হয়েছে। এধরনের যা ছিল অনাকাঙ্ক্ষিত এবং নাগরিক জীবনে নিরাপত্তাহীনতার বড় কারণ বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। অ্যাডভোকেট সুলতানা কামাল এর প্রতিষ্ঠাতা সভাপতি। 

এমএসএফ’র পক্ষ থেকে দেয়া তথ্যে দেখা হয় যে,৫৩ জন অজ্ঞাতনামা লাশের বেশির ভাগই নদী বা ডোবায় ভাসমান, মহাসড়ক বা সড়কের পাশে, সেতুর নিচে, রেল লাইনের পাশে ও পরিত্যক্ত স্থানে পাওয়া যায়। কয়েক জনের মৃতদেহ হাত-পা বাঁধা, হাত কাটা, বিবস্ত্র, এসিড দগ্ধ ও গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। ১৬ বছরের কিশোর ১ জন, ২০-৩০ বয়সী ৩ জন নারী ও ১১ জন পুরুষ, ৩১-৪০ বয়সী ৫ জন নারী ও ১৫ জন পুরুষ, ৪১-৫০ বয়সী ৩ জন নারী ও ১৮ জন পুরুষ, ৫০ বয়সের ঊর্ধ্বে ২ জন নারী ও ৬ জন পুরুষ রয়েছে। 

এমএসএফ’র পক্ষ থেকে এসব তথ্য দিয়ে অভিযোগ করা হয় যে, অজ্ঞাতনামা লাশ উদ্ধারের বিষয়টি জনজীবনের নিরাপত্তাহীনতার বিষয়টি জোরালোভাবে সকলের সামনে প্রতিফলিত হচ্ছে। পাশাপাশি অজ্ঞাতনামা লাশের পরিচয় উদ্ধারে আইন শৃঙ্খলারক্ষারী বাহিনীর ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। বলা হয় যে, মোট ৫৩ জন অজ্ঞাতনামা লাশ উদ্ধার হয়েছে যা ছিল অনাকাঙ্ক্ষিত এবং নাগরিক জীবনে নিরাপত্তাহীনতার বড় কারণ। দুই-চারটি ঘটনা ছাড়া সব কয়টি লাশের পরিচয় অজ্ঞাতই থেকে যাচ্ছে। যা অত্যন্ত ভয়ংকর, অনাকাঙ্খিত এবং নাগরিক জীবনে নিরাপত্তার প্রতি হুমকি। 

এমএসএফ মনে করে, শুধুমাত্র অজ্ঞাতনামা লাশ উদ্ধার হয়েছে বলে জানিয়েই দায়িত্ব শেষ হয়ে যায় না, বরং পরিচয় জানার বিষয়টি অত্যন্ত জরুরি। এসব ঘটনার সঙ্গে জড়িতরা যত ক্ষমতাবানই হোক, সব অপরাধীর শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের অবশ্য কর্তব্য।

শেয়ার করুন