০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৯:৪৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


ব্র্যান্ডন কাস্ত্রো বললেন
রিপাবলিকানদের ভোট দিয়ে পরিবর্তনে সহযোগিতা করুন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩০-১০-২০২৪
রিপাবলিকানদের ভোট দিয়ে পরিবর্তনে সহযোগিতা করুন বক্তব্য রাখছেন ব্র্যান্ডন কাস্ত্রো


এই এলাকায় আপনারা যারা থাকেন আপনারা সব সময় ডেমোক্র্যাটদের ভোট দিয়েছেন। তাদের জয়যুক্ত করেছেন। কিন্তু কোনদিন আপনারা রিপাবলিকান প্রার্থীদের ভোট দেননি। যে কারণে আমাদের এলাকার এই অবস্থা। দীর্ঘদিন এই এলাকার কোন পরিবর্তন হয়নি। আমরা এই এলাকার পরিবর্তন করতে চাই। গত ২৪ অক্টোবর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এক মতবিনিময় সভায় ডিস্ট্রিক্ট-৩০ থেকে অ্যাসেম্বলীম্যান প্রার্থী ব্র্যান্ডন কাস্ত্রো এসব কথা বলেন। রিপাবলিকান পার্টির এই প্রার্থী বলেন, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আমি নির্বাচিত হলে এই এলাকায় পতিতাবৃত্তি বন্ধ করবো। এই এলাকার রাস্তা পরিষ্কার করবো। সবার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করবো। আপনাদের জীবনযাত্রার মান পরিবর্তনে সহযোগিতা করবো। এই প্রবাসে জন্ম নেয়া এবং বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিক্ষার মান বৃদ্ধিতে কাজ করবো। তিনি আরো বলেন, আগামী ৫ নভেম্বর নির্বাচন। সেই নির্বাচনে তাকে ভোট দেয়ার জন্য তিনি আহবান জানান। তিনি বলেন, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আমি নির্বাচিত হলে এই এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করবো। ডেমোক্র্যাটরা জানে, আপনারা তাদের ভোট দিবেন, যে কারণে তারা নির্বাচিত হবার পর প্রতিশ্রুতি রক্ষা করে না। সুতরাং এই বিষয়গুওলা নিয়ে আমাদের চিন্তা করার সময় এসেছেন। অনুষ্ঠানকে সফল এবং স্বার্থক করার তিনি সকলকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশীও অংশগ্রহণ করেন।

শেয়ার করুন