১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৬:৪৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


'অধিকার' এর নিবন্ধন বাতিলে গণঅধিকার পরিষদের উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১০-০৬-২০২২
'অধিকার' এর নিবন্ধন বাতিলে গণঅধিকার পরিষদের উদ্বেগ


মানবাধিকার সংগঠন 'অধিকার' এর নিবন্ধন বাতিলে গণঅধিকার পরিষদের উদ্বেগ প্রকাশ করেছে।
এক যৌথ বিবৃতিতে গণঅধিকার পরিষদ এর আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুর  তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ  বলেন, আদালত কর্তৃক বিচারাধীন একটি বিষয়ে আবেদনপত্রে অসংগতি, বিভ্রান্তিকর তথ্য প্রকাশসহ কয়েকটি অস্পষ্ট অভিযোগে একটি মানবাধিকার সংস্থার নিবন্ধন বাতিল আইনের শাসন ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী। 



মানবাধিকার কর্মী ও মানবাধিকার রক্ষায় কাজ করে এরূপ সংগঠন সমূহের স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার পথ এই সিন্ধান্তের ফলে রুদ্ধ হবে বলে নেতৃবৃন্দ উদ্বেগ জানিয়েছেন। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে, বিচারাধীন বিষয়ে প্রশাসনিক এমন সিদ্ধান্ত বিচারব্যবস্থার প্রতিও অসম্মান ও অশ্রদ্ধা প্রকাশ করে।যা বিচার ব্যবস্থার প্রতি জনসাধারণের অনাস্থা সৃষ্টি করবে। 

নেতৃদ্বয় আরও বলেন, দেশের আইন ও সংবিধান মেনে যে কারও সংগঠন করার অধিকার রয়েছে।গণঅধিকার পরিষদ,এনজিও বিষয়ক ব্যুরোর এই সংবিধান পরিপন্থী বেআইনি সিদ্ধান্ত প্রত্যাহার করে "অধিকার" এর নিবন্ধন পুর্নবহাল করে স্বাধীনভাবে কাজ করার অধিকার নিশ্চিতের দাবি জানাচ্ছে।

শেয়ার করুন