১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৭:০৮:৬ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


শাহরিয়ার কবির আটক
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৭-০৯-২০২৪
শাহরিয়ার কবির আটক


একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ও আওয়ামী বুদ্ধিজীবি আলোচিত ব্যাক্তিত্ব শাহরিয়ার কবিরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর বনানীর নিজ বাসা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও তেজগাঁও থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

শাহরিয়ার কবিরের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের হত্যা মামলায় রয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার সাংবাদিকদের বলেন, শাহরিয়ার কবিরকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ও তেজগাঁও থানার পুলিশ। যেহেতু আমার থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, তাই এ বিষয়ে আমাকে অবগত করা হয়েছে।

গ্রেফতার শাহরিয়ার কবিরকে ডিবি পুলিশ নিয়ে গেছেন। তিনি এখন তাদের হেফাজতেই আছেন।

শেয়ার করুন