১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৭:২১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


ভারতে মহানবী হযরত মোহাম্মাদ (সঃ) কে কটুক্তিতে বিএনপি’র নিন্দা ও প্রতিবাদ
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৮-০৬-২০২২
ভারতে মহানবী হযরত মোহাম্মাদ (সঃ) কে কটুক্তিতে  বিএনপি’র নিন্দা ও প্রতিবাদ


মহানবী হযরত মোহাম্মাদ (সঃ) কে নিয়ে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এর দুই নেতার অবমাননাকর কটুক্তিতে মন্তব্যে ফুসছে মুসলিম বিশ্ব। সৌদী আরব,কুয়েত, ইয়েমেন,কাতার সহ প্রায় সব দেশ এর কঠোর প্রতিবাদ জানিয়েছে। অনেক দেশ সে দেশে থাকা রাষ্ট্রদূতকে ডেকে নিন্দা জানিয়েছে। অনেক দেশের ব্যাবসায়ীরা ভারতের পন্য বর্জন ও সেদেশের হিন্দু কর্মচারীদেরও বহিস্কারের ঘোষনা দিয়েছে। এতে মধ্যপ্রাচ্য সহ মুসলিম বিশ্বে প্রচন্ড চাপে এখন ভারতীয় সরকার। 

এদিকে এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গতকাল মিডিয়ায় পাঠানো এক বিবৃতিতে বলা হয়,

‘মহানবী হযরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে ভারতীয় জনতা পার্টির দুইজন নেতা যে অবমাননাকর মন্তব্য করেছেন তা বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের অনুভূতিতে আঘাত এবং তীব্র ক্ষোভের সঞ্চার করেছে। বিজেপি নেতা নুপুর শর্মাসহ তার সহকর্মীর মন্তব্যে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদমূখর এখন সারা বিশ্বের মুসলমানরা।

ভারতীয় এক টেলিভিশন বিতর্কে মহানবী (সঃ) এবং তাঁর স্ত্রী হযরত আয়েশা (রাঃ) কে নিয়ে নুপুর শর্মার মন্তব্য এবং সেটিকে সমর্থন করে তার সহকর্মীর টুইট করার বিষয়টি অন্যান্যদের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র দৃষ্টিগোচর হয়েছে।

অন্যের বিশ্বাস  ও ধর্মকে আঘাত করে নুপুর শর্মার আক্রমণাত্মক মন্তব্য সংকীর্ণতা ও চরম ধৃষ্টতার শামিল। তাদের মন্তব্যে জনসমাজে বিভাজন রেখা সুস্পষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এহেন মন্তব্য সম্পূর্ণরুপে মানুষের ধর্মীয় স্বাধীনতাকে অবজ্ঞা করা, যা সর্বজনীন মৌলিক ও মানবাধিকারের পরিপন্থি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এই অমর্যাদাপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।’


বিবৃতিতে আরো বলা হয়,‘তবে দলের মুখপাত্র নুপুর শর্মাকে সাময়িক বরখাস্ত ও অপর নেতা নবীন কুমার জিন্দালকে বহিস্কার করায় বর্তমান ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আন্তরিক ধন্যবাদ জানিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বিশ^াস করে-উভয় দেশের জনগণের মধ্যে সুপ্রাচীনকাল থেকে চলে আসা সাম্প্রদায়িক সম্প্রীতি বরাবরের মতোই অক্ষুন্ন থাকবে।’ 


শেয়ার করুন