১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৫:১৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


বাতিনের সাধারণ সম্পাদক হিসাবে প্রার্থিতা ঘোষণা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-০৫-২০২৩
বাতিনের সাধারণ সম্পাদক হিসাবে প্রার্থিতা ঘোষণা বক্তব্য রাখছেন এম এ বাতিন


যুক্তরাষ্ট্র বিএনপি নেতা, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সিলেট বিএনপির উপেদষ্টা এবং যুক্তরাষ্ট্র বিএনপির পরীক্ষিত নেতা এম এ বাতিন যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গসংগঠনের এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস আহমেদ। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, ঢাকা মহানগর মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও ৩৫ নম্বর ওয়ার্ডের কমিশনার সুরাইয়া বেগম, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন আযম, নিউইয়র্ক স্টেট বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন। যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সুরুজামান, যুক্তরাষ্ট্র জাসাসের আহবায়ক ইঞ্জিনিয়ার সায়েম রহমান, যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য সচিব জাহাঙ্গীর সারওয়াদী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফারুক হোসেন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, শেখ হায়দার আলী, জামালুর রহমান, শোয়েব আহমেদ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ খালেক, মোহাম্মদ মক্তাদির, ওয়েছ আহমেদ, মাজহারুল ইসলাম জনি, কাওছার আহমেদ, শামীম তালুকদার, সজীব চৌধুরী ফয়ছল, ফারুক আহমেদ, মোহাম্মদ আবদুল মজিদ, মোহাম্মদ রইছ উদ্দিন, শাহাদাত হোসেন রাজু, জাকারিয়া অপু, মুজিবুর রহমান লাবলু, তারেক আহমেদ, রুহেলুজামান চৌধুরী, মোহাম্মদ মান্নান, শামীম আহমেদ, মির্যা আযম, রাজ ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে এম বাতিন বলেন, আপনারা যদি সমর্থন দেন তাহলে আমি যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী। সবার সম্মতিতে তিনি তার প্রার্থীতা ঘোষণা করেন এবং সবার সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন