১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৫:৩৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


রানিং মেট হিসেবে কাকে বেছে নিলেন কমলা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-০৮-২০২৪
রানিং মেট হিসেবে কাকে বেছে নিলেন কমলা টিম ওয়ালজ ও কমলা হ্যারিস


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস তাঁর রানিং মেট (ভাইস প্রেসিডেন্ট) হিসেবে টিম ওয়ালজের নাম ঘোষণা করেছেন। তিনি মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একাধিক সূত্র এ তথ্য সিএনএনকে নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, স্থানীয় সময় ৬ আগস্ট মঙ্গলবার টিম ওয়ালজের নাম ঘোষণা করেন কমলা। দুজনের ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় যাওয়ার কথা রয়েছে। এরপর আগামী কয়েক দিনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে সফরে যাবেন তাঁরা।

৫৯ বছর বয়সী কমলা বর্তমানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। ৫ নভেম্বরের নির্বাচনে প্রার্থিতার দৌড় থেকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সরে দাঁড়ানোর পর কমলার নাম সামনে চলে আসে। ডেমোক্রেটিক দল থেকে প্রার্থী হতে ইতিমধ্যে তিনি প্রয়োজনীয় প্রতিনিধির সমর্থন পেয়েছেন।

১৯ আগস্ট ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী হিসেবে কমলা হ্যারিসের নাম ঘোষণা করা হলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী প্রেসিডেন্ট প্রার্থী। এর আগেই মাত্র দুই সপ্তাহের প্রচারে বেশ সাড়া ফেলেছেন কমলা। সাম্প্রতিক জনমত জরিপগুলোয় রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়েও এগিয়ে রয়েছেন তিনি।

শেয়ার করুন