১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০২:২০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


জকিগঞ্জ সোসাইটির নতুন কমিটি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১০-০৭-২০২৪
জকিগঞ্জ সোসাইটির নতুন কমিটি বনভোজনে অতিথি ও কর্মকর্তাবৃন্দ


জকিগঞ্জ সোসাইটি ইউএসএ’র বাষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে গত ৬ জুলাই। হার্ডসন নদীর পাশে ছায়াঘেরা স্নিগ্ধ এক পরিবেশে নিইউয়র্কের কর্টন পয়েন্ট পার্কে এ বনভোজন হয়। যুক্তরাষ্ট্রে বসবাসরত জকিগঞ্জবাসীর উল্লেখযোগ্য অংশ বনভোজনে অংশ নেয়। বৃহত্তর সিলেটসহ বিভিন্ন অঞ্চলের বিশিষ্টজনেরাও অতিথি হিসেবে এই আয়োজনে অংশ নেন। বনভোজনে চিফ গেস্ট ছিলেন ইউর ড্রিম হোম কেয়ারের সিইও ও প্রেসিডেন্ট এবং বাংলাদেশ সোসাইটির সাবেক প্রেসিডেন্ট ও ট্রাস্টি বোর্ডের বর্তমান চেয়ারম্যান এম এ আজিজ। তিনি বলেন, সিলেটবাসীর সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আজকের এই জকিগঞ্জ সোসাইটির বনভোজন এটা একটা পারিবারিক বনভোজনের মতো। এখানে আমরা বাঙালিরা সবাই একটা পরিবারের মতো। সুন্দর অসাধারণ একটি বনভোজন আয়োজন করেছে জকিগঞ্জ সোসাইটি। এ জন্য তাদের ধন্যবাদ জানাই। তিনি আরো বলেন, আসলে আমি একজন নিউইয়র্কের কনস্ট্রাকশন ব্যবসায়ী। কিন্তু কমিউনিটির মানুষকে সহায়তার জন্য আমার হোম কেয়ার খোলা। আপনারা যে কোনো প্রয়োজনে আসবেন আমাদের কাছে। আমরা সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করবো। মনে রাখবেন, আমি আপনাদেরই ভাই, আপনাদেরই বন্ধু। আপনাদেরই একজন। বনভোজনে জকিগঞ্জ সোসাইটি ইউএসএ এর নতুন কমিটি ঘোষণা করা হয়। ২০২৪-২৫ মেয়াদের জন্য কমিটির সভাপতি হয়েছেন মো:কায়সারুজ্জামান চোধুরী, সহ-সভাপতি মো: কাজী এনামুল হক, ফারুক আহমদ লস্কর, আব্দুল মানিক, সাধারণ সম্পাদক মো: ইপন চোধুরী, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল রব রাহাত, কাজী এনামুল হক আকরাম, সহ-মহিলা সম্পাদক জিন্নাত আরা লস্কর। এসময় নতুন কমিটির সভাপতি কাউসরুজ্জামান চোধুরী সবার সহযোগিতা কামনা করে বলেন, আমাকে যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার চেষ্টা করবো।

শেয়ার করুন