১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৬:৩৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


সাঁতার কাটতে গিয়ে এহসানের করুণ মৃত্যু
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-০৭-২০২৪
সাঁতার কাটতে গিয়ে এহসানের করুণ মৃত্যু এহসান আমান উল্লাহ


পেনসিলভানিয়ায় বসবাসরত ড. ইবরুল চৌধুরীর ঘনিষ্ঠ বন্ধু বাংলাদেশি আমেরিকান সাদি আমানুল্লাহর ছোট ছেলে এহসান আমান উল্লাহ গত ২৫ জুন লেকে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে মর্মান্তিকভাবে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি.. রাজিউন)। জানা গেছে, এহসান আমান উল্লাহ সবেমাত্র ১৮তে পা দিয়েছিল। তার পিতা সাদি আমানুল্লাহ মাত্র দুই দিন আগে পরিবারের সবাইকে নিয়ে পবিত্র হজ পালন করে বাড়িতে ফিরে আসেন। এ বছরই এহসান আমান উল্লাহর রাটগার্স ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরিকল্পনা করেছিল।

জানা গেছে, এহসান আমান উল্লাহ গত ২৫ জুন মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নিউজার্সির ক্লিনটন লেকে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে কাটতে ছোট্ট একটা দ্বীপের কাছে চলে যায় এবং সে পানিতে ডুবে যায়। ইমার্জেন্সিতে কল করলে পুলিশ এবং ডুবুরিরা আসে এবং খোঁজাখুঁজি শুরু করে। খুঁজতে খুঁজতে অন্ধকার হয়ে গেলে খোঁজাখুঁজির কাজ বন্ধ রাখা হয়। পরের দিন আবার শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই এহসান আমান উল্লাহর নিথর দেহটির সন্ধান পায় উদ্ধারকারী দল।

এহসান আমান উল্লাহর এ মর্মান্তিক মৃত্যুতে পুরো পেনসিলভানিয়া বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। এদিকে এহসান উল্লাহর নামাজে জানাজা গত ২৮ জুন শুক্রবার দুপুরে ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে তাকে নিউজার্সি মুসলিম গোরস্থানে দাফন করা হয়।

শেয়ার করুন