০২ জুন ২০২৬, মঙ্গলবার, ১০:৪১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


এবিএএমটিএর আত্মপ্রকাশ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২২-০৫-২০২৪
এবিএএমটিএর আত্মপ্রকাশ মানি ট্রান্সমিটার অ্যান্ড এজেন্টদের অনুষ্ঠানে কমিটির অভিষেক


যুক্তরাষ্ট্রস্থ ২৭টি মানি ট্রান্সমিটারস অ্যান্ড এজেন্ট প্রতিষ্ঠান নিয়ে যাত্রা শুরু করলো ‘অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি আমেরিকান মানি ট্রান্সমিটারস অ্যান্ড এজেন্টস’। গত ১৭ মে শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের মামা’স পার্টি হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির কমিটি গঠন ও নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে। এ সময় সানম্যান গ্লোবাল এক্সপ্রেসের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও মাসুদ রানা তপনকে সভাপতি এবং অ্যাংকর ট্রাভেলস অ্যান্ড মানি ট্রান্সফারের সিইও এ এস এম মাঈন উদ্দিন পিন্টুকে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য ১১ সদস্যবিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন-সহ-সভাপতি এনামুল কবির, পরিচালক (ট্রেজারার) সিপিএ মোহাম্মদ চিশতী, পরিচালক এ এস এম মাঈন উদ্দিন বাবলু, জয়নাল আবেদিন, জাকির কামাল, মোহাম্মদ এম খান আপেল, ফারহান চৌধুরী, মো. আমিনুল ইসলাম এবং কবির আহমেদ। নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান বি এ এক্সপ্রেসের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও মো. আতাউর রহমান।

পরবর্তীতে কার্যকরি কমিটির সিদ্ধান্ত মোতাবেক স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও মোহাম্মদ মালেককে প্রধান উপদেষ্টা এবং বিএ এক্সপ্রেসের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও মো. আতাউর রহমান, সোনালী এক্সচেঞ্জের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও দেবশ্রী মিত্র, প্লাসিড এক্সপ্রেসের চিফ কমপ্লায়েন্স অফিসার এস এম রাকিবুজ্জামান হিমেল এবং শাকা এক্সপ্রেসের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও এ এইচ এম কাদেরকে উপদেষ্টা করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. জয়নাল আবেদীন। এ সময় সংগঠনের সদস্যদের মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন, খামারবাড়ী সুপার মার্কেটের স্বত্বাধিকারী মোহাম্মদ কামরুজ্জামান এবং নেক্সাস ট্রাভেল অ্যান্ড মাল্টি সার্ভিসের প্রেসিডেন্ট নুর উদ্দিন আফছার।

শেয়ার করুন