১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৫:১৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


মুনার অনুষ্ঠানে বক্তারা
বিশ্বমানবতা আজ ভূলুণ্ঠিত
রশীদ আহমদ
  • আপডেট করা হয়েছে : ১৫-০৫-২০২৪
বিশ্বমানবতা আজ ভূলুণ্ঠিত বক্তব্য রাখছেন হারুন অর রশীদ


মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট হারুন অর রশীদ বলেছেন, ফিলিস্তিনিদের ওপর পাশবিক ও নিষ্ঠুর হত্যাকাণ্ড দেখে মনে হচ্ছে বিশ্বমানবতা আজ ভূলুণ্ঠিত। তাই বিশ্ববিবেককে ফিরিয়ে আনতে হলে, ইসলামের সর্বজনীন সৌন্দর্য ও দীনের দাওয়াতকে প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার উদাত্ত আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, মুনার প্রতিটি জনশক্তিকে আজীবন হকের পক্ষে ও জালিমের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

তিনি গত ৪ মে শনিবার বাদ আসর বায়তুল মামুর মসজিদ অ্যান্ড কমিউনিটি সেন্টার, ব্রুকলিনে মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) দাওয়াহ অ্যান্ড ফেথ অ্যাওয়ারনেস ডিপার্টমেন্টের উদ্যোগে এবং মুনা নিউইয়র্ক নর্থ ও সাউথ জোনের সমন্বয়ে একটি অনাড়ম্বর ঈদ পুনর্মিলনী ও দাওয়াতি পক্ষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। 

ন্যাশনাল দাওয়াহ ডিরেক্টর প্রফেসর ড. মোহাম্মদ রুহুল আমীনের সভাপতিত্বে ও মুনা নিউইয়র্ক সাউথ জোনের সেক্রেটারি ইমদাদ উল্লাহর সাবলীল সঞ্চালনায় শুরুতে কোরআনে হাকিম থেকে তেলাওয়াত করেন ফখরুল ইসলাম ফায়সাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন মুনা সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন, মুনা ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর আরমান চৌধুরী সিপিএ ও মুনা ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আহমাদ আবু উবায়দা। 

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মুনার সোশ্যাল সার্ভিসের ডিরেক্টর হাফেজ আবদুল্লাহ আল আরিফ ও শূরা সদস্য মোশাররাফুল মাওলা সুজন। আরো বক্তব্য রাখেন সাউথ জোন প্রেসিডেন্ট শাফায়াত হোসেন ও মুনা নর্থ জোন প্রেসিডেন্ট রাশেদুজ্জামান। 

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ রুহুল আমিন বলেন, মুনা দাওয়াহ অ্যান্ড ফেথ অ্যাওয়ারনেস ডিপার্টমেন্টের দাওয়াতি এই কার্যক্রমে সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীল এবং দায়িত্বশীলাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সমাগত দাওয়াতি পক্ষ পালনে মুনা কর্মীদের আরো সচেষ্ট হতে হবে। বিশেষ করে কোরআন পড়া, বোঝা ও মানা এবং কোরআনের আলোকে জীবন গড়া। রাসুল (সা.)-এর সুমহান আদর্শ জীবনের প্রতিটি ক্ষেত্রে মেনে চলা। অমুসলিম ভাইবোনদের কাছে ইসলামের সৌন্দর্য সঠিকভাবে তুলে ধরা আর ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামের জ্ঞানে আলোকিত করাসহ মুনা পক্ষ ২০২৪-এর সাতটি আহ্বান বাংলাদেশি কমিউনিটির প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদাত্ত জানান তিনি।

শেয়ার করুন