০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৯:৪৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


ন্যাশনাল ডেলিগেট নির্বাচিত হলেন মনজুর চৌধুরী
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৯-০৪-২০২৪
ন্যাশনাল ডেলিগেট নির্বাচিত হলেন মনজুর চৌধুরী মনজুর চৌধুরী জগলু


প্রবাসী বাংলাদেশি মনজুর চৌধুরী জগলুল ন্যাশনাল ডেমোক্রেটিক কনভেনশন ডেলিগেট হিসেবে ডিস্ট্রিক্ট ১৩ থেকে বিপুল ভোটে জয়লাভ করেছেন। এতে বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক আনন্দ ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, ২ এপ্রিল নিউইয়র্ক সিটিতে প্রাইমারি ভোট অনুষ্ঠিত হয়। এ বছর নিউইয়র্ক সিটি থেকে কেবল ডেলিগেট হিসাবে একজন প্রার্থী হয়েছেন। তিনি মৌলভীবাজারের কামালপুরের এবং বর্তমানে ব্রঙ্কসবাসী মনজুর চৌধুরী। ন্যাশনাল ডেমোক্রেটিক কনভেনশনে কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট ১৩ থেকে তিনি ৯ হাজার ৯৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিউইয়র্ক স্টেট থেকে মনজুর চৌধুরীর শিকাগোতে প্রেসিডেন্ট জো বাইডেনের আগামী আগস্টে ডেমোক্রেটিক কনভেনশনে যোগ দেওয়ার কথা রয়েছে।

নিউইয়র্কে মূলধারার রাজনীতিতে বাংলাদেশি সক্রিয়দের মধ্যে অন্যতম মনজুর চৌধুরী। এর আগে তিনি নিউইয়র্ক সিটি প্রাইমারি নির্বাচনে কুইন্স কাউন্টির জুডিশিয়াল ডেলিগেট হিসাবে দুবার নির্বাচিত হয়েছেন। মনজুর ডোমিনিকান প্রোভিন্স অব সেন্ট জোসেফের প্রধান কার্যালয়ে কন্ট্রোলার হিসাবে কর্মরত। মনজুর চৌধুরী বলেন, এটি বাংলাদেশি কমিউনিটির জন্য বড় জয়। সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

শেয়ার করুন