১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০২:১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


যুবদলের কমিটি গঠনে দায়িত্ব পেলেন সাইদ-ইলিয়াস
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-০৩-২০২৪
যুবদলের কমিটি গঠনে দায়িত্ব পেলেন সাইদ-ইলিয়াস আবু সাইদ আহমেদ ও ইলিয়াস খান


জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র শাখার স্টেট কমিটি গঠনে আবু সাইদ আহমেদ ও ইলিয়াস খানকে দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার (৩ মার্চ) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না’র সঞ্চালনায় এক ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় নিবার্হী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমযার্দা) আবু সাইদ আহমেদ (যুক্তরাষ্ট্র) ও সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইলিয়াস খান (যুক্তরাষ্ট্র) কে যুক্তরাষ্ট্রর বিভিন্ন অঙ্গরাজ্যে যুবদলের স্টেট কমিটি গঠন করার দায়িত্ব দেয়া হয়েছে।

একই সাথে আগামী ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সকল স্টেট কমিটিসমূহের প্রস্তাবনা কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর জন্য বলা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

শেয়ার করুন