০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৮:০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


পিঠার গন্ধে উৎসবমুখর আটলান্টিক সিটি
সুব্রত চৌধুরী,আটলান্টিক সিটি থেকে
  • আপডেট করা হয়েছে : ৩০-০৩-২০২২
পিঠার গন্ধে উৎসবমুখর আটলান্টিক সিটি পিঠা উৎসবে কয়েকজন


প্রতি শীতেই গ্রামবাংলার ঘরে ঘরে শুরু হয় পিঠা-পুলির উৎসব। শুধু খাবার হিসেবেই নয়, বরং লোকজ ঐতিহ্য এবং নারীসমাজের শিল্প নৈপুণ্যের স্মারক রূপেও পিঠা বিবেচিত হয়। বাংলাদেশে অনেকটা প্রবাদ বাক্যের মতোই প্রচলিত ‘পিঠা ছাড়া শীত জমেই না’। এই আপ্তবাক্যটি  যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীদের মনোভ‚মে এমনভাবে প্রোথিত হয়ে আছে যে সুদূর প্রবাসেও তারা তা ভুলতে পারেনি। তাইতো হিমের রাতে শীতের মজা লুটতে গত ১৫ মার্চ আটলান্টিক সিটির প্রবাসীরা মেতে উঠেছিল জমজমাট পিঠা উৎসবে। বিজাতীয় সংস্কৃতিতে নতুন প্রজন্ম যখন গা ভাসিয়ে দিচ্ছে, নিজস্ব সংস্কৃতি আর কৃষ্টিতে আগ্রহ হারিয়ে ফেলছে, লোপ পাচ্ছে মানবিকতা- এমনই সময়ে অন্যবারের  মতো আয়োজন করা হয়, বাঙালি সংস্কৃতির বর্ণাঢ্য আয়োজন ‘পিঠা উৎসব’।


নিউজার্সি রাজ্যের প্লিজেন্টভিল শহরের ৮০২৯, ইস্ট বø্যাক হর্স পাইকে  অবস্থিত ‘ওহ সেন্ট জোসেফ হোটেলে’ সন্ধ্যায় জালালাবাদ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির  উদ্যোগে ‘পিঠা উৎসব’-এর আয়োজন করা হয়। 

পিঠা উৎসবের আয়োজনের মধ্যে ছিল কথামালা, বাহারি পিঠার প্রদর্শনী, কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলওয়াত, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের পর স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের  সভাপতি আমিরুল ইসলাম টফি  ও সাধারণ সম্পাদক সৈয়দ শহীদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন আটলান্টিক সিটি স্কুল জেলার সুপারিনটেনডেন্ট  লা কোয়েটা স্মল,  সোহেল আহমদ, ফারুক তালুকদার, শহীদ খান, জহিরুল ইসলাম বাবুল, আকবর হোসেন।

অনুষ্ঠানে সংগঠনের নতুন কমিটি, উপদেষ্টা কমিটি ও ট্রাস্টি বোর্ডের সদস্যদের সুধীজনদের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জয়ন্ত সিনহা। বাংলাদেশের বাহারি পিঠা নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন লেখক সাংবাদিক সুব্রত চৌধুরী।

পিঠা উৎসবের সার্বিক সহযোগিতায় ছিলেন হাফিজুর রহমান, আবদুল কালাম, মনসুর মিয়া, সবুর মিয়া, সায়েম আহমদ, সুজেল আহমদ, লিপন আহমদ প্রমুখ। 

জালালাবাদ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি আমিরুল ইসলাম টফি  ও সাধারণ সম্পাদক সৈয়দ শহীদ ‘পিঠা উৎসব’ সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।


শেয়ার করুন