০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৩:৫৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা চুক্তি, প্রয়োজন সুচিন্তিত ঝুঁকি বিশ্লেষণ ও জাতীয় ঐক্য দীর্ঘ ৮ বছর পর সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশেও এখন রোবোটিক সার্জারি অভ্যন্তরীন না ভূ-রাজনৈতিক, কোন কারণে সরকারে অস্বস্তি! বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব


বাংলাদেশে দ্বাদশ জাতীয় নির্বাচন
ভোট গ্রহন শেষ চলছে গণনা
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৭-০১-২০২৪
ভোট গ্রহন শেষ চলছে গণনা ধানমন্ডির এক কেন্দ্রে ভোট প্রদান করছেন একজন সিনিয়র সিটিজেন/ফাইল ছবি


দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহন শেষে চলছে গণনা। আজ ৭ জানুয়ারী সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে এ ভোট গ্রহন চলে। বিকেল চারটায় শেষ হয়। দু’চারটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এ নির্বাচন সুষ্টভাবেই সম্পন্ন হয়েছে। তবে ভোট দিতে মানুষের আগ্রহ ছিল কম। বেশ কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে ও বিভিন্ন স্থানের খবর মোতাবেক দেখা যায় ভোট কেন্দ্রের মধ্যে দু’একজন ভোট দিতে যাচ্ছেন ও ফিরে আসছেন। তবে কেন্দ্রের বাইরে বিভিন্ন প্রার্থীর লিফলেট বহনকারী কর্মী সমার্থকদের উপস্থিতি ছিল।


এদিন সকাল ৮টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন। এরপর তিনি এ নির্বাচনে তার দলের বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া এ নির্বাচনে প্রধান বিরোধী দল হিসেবে অবতীর্ণ হওয়া জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ভোট নিয়ে তার অসন্তুষ্টির কথা জানিয়েছেন।  

এদিকে প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল জানিয়েছেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে সারাদেশে গড়ে ৪০% এর মত ভোট পড়েছে।

শেয়ার করুন