১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৩:৫০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


ইসরাইলি বাহিনী কর্তৃক সাংবাদিককে গুলি করে হত্যা
সাংবাদিককে গুলি করে নৃশংসভাবে হত্যা কাপুরোষোচিত- মির্জা ফখরুল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১২-০৫-২০২২
সাংবাদিককে গুলি করে নৃশংসভাবে হত্যা কাপুরোষোচিত- মির্জা ফখরুল


ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে আল জাজিরা’র সাংবাদিক শিরিন আবু আকলেহ সংবাদ সংগ্রহকালে ইসরাইলি বাহিনী কর্তৃক তাকে গুলি করে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী কর্তৃক আল জাজিরা’র সাংবাদিক শিরিন আবু আকলেহকে গুলি করে নৃশংসভাবে হত্যা করার ঘটনা শুধু অমানবিকই নয়, এটি কাপুরোষোচিত।


টি ইসরাইলি বাহিনীর ধারাবাহিক নির্দয় বর্বরতার আরেকটি নিকৃষ্ট দৃষ্টান্ত। শিরিন আবু আকলেহ দায়িত্ব পালন অবস্থায় তাকে মাথায় গুলি করে পৈশাচিকভাবে হত্যা বিশ^ ইতিহাসে ইসরাইলি বাহিনীর একটি কালো অধ্যায় হিসেবে যুক্ত হবে। এহেন সহিংস মরণঘাতি কর্মকান্ড চরম মানবতা বিরোধী কাজ। ইসরাইলি বাহিনীর দ্বারা আল জাজিরা’র সাংবাদিককে হত্যায় আমি তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি।

কেবলমাত্র মানবতার শত্রুদের দ্বারাই এধরণের রক্ত ঝরানো সম্ভব। স্বাধীনচেতা, নিরস্ত্র, সত্যানুসন্ধানী সাংবাদিকরা দায়িত্ব পালনকালে যদি একের পর এক হত্যাকান্ডের শিকার হয় তাহলে বিশ^ সভ্যতা আদিম অন্ধকারে নিমজ্জিত হবে। অযৌক্তিক, দখলদার পেশী শক্তির জয়জয়কারে ভরে উঠবে বিশ^ সমাজ। আধিপত্যবাদী শক্তি স্বাধীনতা, গণতন্ত্রে বিশ্বাসী মানুষদের নতি স্বীকারে করাতে বেপরোয়া হয়ে উঠবে।

আল জাজিরা’র সাংবাদিক শিরিন আবু আকলেহকে গুলি করে হত্যাকান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হতে হবে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে চূড়ান্তভাবে রুখে দিতে না পারলে মানবতা ও মানবজাতি যে চরম অস্তিত্ব সংকটে পড়বে তাতে কোন সন্দেহ নেই।

আমি আল জাজিরা’র সাংবাদিক শিরিন আবু আকলেহ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।”

শেয়ার করুন