১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৬:৪২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


শুক্রবার বাদ আসর বায়তুল মোকাররম মসজিদ থেকে বের হবে বিক্ষোভ মিছিল
মাঠে নামার ঘোষনা হেফাজতে ইসলামীর
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৬-১২-২০২৩
মাঠে নামার ঘোষনা হেফাজতে ইসলামীর


মাঠে নামার ঘোষনা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আগামী শুক্রবার বাদ আসর বায়তুল মোকাররম মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করবে সংগঠনটি। দেশে চলমান বিএনপি ও তাদের মিত্রদের কর্মসূচি। নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীতে ওই আন্দোলনের মধ্যেই হেফাজতের এমন কর্মসূচি।


বুধবার (৬ ডিসেম্বর) সকালে ঢাকার মিরপুরে অবস্থিত জামিয়া হুসাইনিয়া আরজাবাদ মিলনায়তনে সংগঠনটির কেন্দ্রীয় দায়িত্বশীলদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নায়েবে আমীর মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া। বৈঠকে বলা হয়, দীর্ঘদিন ধরে মাওলানা মামুনুল হকসহ অনেক আলেমকে বিনা অপরাধে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। সর্বজন শ্রদ্ধেয় আলেমদের ন্যূনতম সম্মান দেখানো হচ্ছে না।


তারা যতটুকু আইনি সহায়তা পাওয়ার অধিকার রাখেন সে ক্ষেত্রেও অন্যায়ভাবে বৈষম্য করা হচ্ছে। দেশের শান্তিপ্রিয় আলেম সমাজের সাংবিধানিক অধিকার ও মানবাধিকার নির্মমভাবে হরণ করা হচ্ছে। যেসব আলেম ইতিমধ্যে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন, মাসের বেশিরভাগ দিন তাদেরকে এক আদালত থেকে আরেক আদালতে হাজিরার জন্য ঘুরপাক খেতে হচ্ছে। আলেমদের সাথে হয়রানিমূলক এ সকল আচরণ দ্রুত বন্ধ করতে হবে। এ ছাড়াও অনতিবিলম্বে মাওলানা মামুনুল হকসহ সকল কারাবন্দি আলেমদের নি:শর্ত মুক্তি এবং ২০১৩ সাল থেকে অদ্যাবধি হেফাজতের নামে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য বৈঠক থেকে জোর দাবি জানানো হয়েছে।

কর্মসূচি

বৈঠকে আগামী শুক্রবার (৮ ডিসেম্বর) বাদ আসর, রাজধানীতে বায়তুল মোকাররমের উত্তর গেটে মাওলানা মামুনুল হকসহ সকল কারাবন্দী আলেমের মুক্তি, হেফাজত নেতাকর্মীদের নামে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং শিক্ষা ব্যবস্থায় ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়াদী বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন