০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৪:১৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্র তাদের নীতিতে অটল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-১২-২০২৩
বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্র তাদের নীতিতে অটল ম্যাথিউ মিলার


নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে সরকারের তৈরি করা চলমান অস্বাভাবিক পরিস্থিতির মধ্যেও যুক্তরাষ্ট্র বাংলাদেশের সব পক্ষের সঙ্গে তার আলোচনা চালিয়ে যাবে বলে জানিয়েছেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেছেন, বাংলাদেশে সরকার, বিরোধীদল, সুশীল সমাজ এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে যোগাযোগ করে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য একত্রে কাজ করতে যুক্তরাষ্ট্র তার আহবান অব্যাহত রাখবে।

গত ৪ ডিসেম্বর সোমবার স্টেট ডিপার্টমেন্টের ওই ব্রিফিংয়ে বাংলাদেশের চলমান অস্বাভাবিক পরিস্থিতি নিয়ে করা এক প্রশ্ন ছিল ‘এক অস্বাভাবিক পরিবেশের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের ক্ষমতাসীন সরকার। তারা ২০ হাজারেরও বেশি বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেফতার করেছে, কারা হেফাজতে মৃত্যু বাড়ছে, বিগত ছয় দিনে বিএনপির ৩ নেতার কারা হেফাজতে মৃত্যু হয়েছে, কর্মীকে আটক করতে না পেরে আটক করছে তার পরিবারের সদস্যদের এবং নির্বাচনে নিজেদের জয়কে বৈধতা দিতে সরকার কিংস পার্টি তৈরি করেছে এবং সেখানে প্রার্থীদের মনোনয়ন দিচ্ছে। প্রধান বিরোধীদল বিএনপিসহ যখন দেশটির অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচন বয়কট করছে, সেই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র কীভাবে সেখানে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের বিষয়টিকে বিবেচনা করছে?’

এর জবাবে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথুউ মিলার বলেন, “নির্বাচনে কি হতে যাচ্ছে, আমি এখনই অনুমান করতে চাচ্ছি না। আমি সেটাই বলবো, যেটা এর আগে বেশ কয়েকবার বলেছি, আমরা সরকার, বিরোধীদল, সুশীল সমাজ এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবো। তাদেরকে আহবান জানাবো বাংলাদেশের জনগণের স্বার্থে শান্তিপূর্ণ উপায়ে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সবাই যেনো একত্রে কাজ করে।”

শেয়ার করুন