১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৫:৩৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের চমৎকার সম্পর্ক
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০৩-২০২২
যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের চমৎকার  সম্পর্ক বক্তব্য রাখছেন সিনেটর বব মেনেনডেজ


ইউএস সিনেটে ফরেন রিলেশন্স কমিটির  চেয়ারম্যান সিনেটর বব মেনেনডেজ বলেছেন, দণি এশিয়ায় বাংলাদেশের রয়েছে বিশাল সাফল্যের ইতিহাস। পৃথিবীর একটি দরিদ্র দেশ থেকে গত পঞ্চাশ বছরের ব্যবধানে আজ রাইজিং মিডল কাসের দেশে উন্নীত হয়েছে বাংলাদেশ। আর মাত্র কয়েক বছরে বাংলাদেশ সম্পূর্ণ মধ্যবিত্তের দেশে পরিণত হবে। এটি একটি ব্যতিক্রমধর্মী ঘটনা। 

নিউজার্সির প্লেইন্সবরো  টাউনশিপের কাউন্সিলম্যান (ডেমক্র্যাট) এবং একুশে পদকপ্রাপ্ত লেখক ও বীর মুক্তিযোদ্ধা ড. নূরুন নবীর উদ্যোগে ২১ মার্চ সোমবার নিউজার্সিতে ক্রাউন প্লাজা হোটেলের বলরুমে বাংলাদেশী আমেরিকানদের পে সিনেটর বব মেনেনডেজকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে স্বাগত বক্তব্যে ড. নবী সিনেটর মেনেনডেজের দীর্ঘ রাজনৈতিক জীবনের সাফল্য উল্লেখ করে বাংলাদেশ-আমেরিকার বর্তমান সুসম্পর্কে তার অবদানের জন্য ধন্যবাদ জানান। 

নিউজার্সি থেকে নির্বাচিত ডেমক্র্যাটিক পার্টির এই সিনেটর মেনেনডেজ আরও বলেন, বাংলাদেশ প্রমাণ করেছে তারা আমেরিকার নিরাপত্তার চমত্কার অংশীদার। বিশেষ করে আঞ্চলিক ও  আন্তর্জাতিক ইস্যুতে। তারা আমাদের কাউন্টার  টেরোরিজমের  একটি মিত্র দেশ। আমি এ জন্য বাংলাদেশের প্রশংসা করি।

বাংলদেশের গার্মেন্টস শিল্পের প্রশংসা করে সিনেটর বলেন, আমেরিকা এবং বিশ্বজুড়ে বাংলাদেশের গার্মেন্টস একটি উল্লেখযোগ্য রপ্তানি পণ্য। তিনি বলেন, পৃথিবীর ১৮ কোটি  জনসংখ্যার  এই দেশটির সামনে রয়েছে উন্নয়নের বিপুল সম্ভাবনা। সিনেটর মেনেনডেজ আমেরিকা এবং বাংলাদেশের ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন যে, এই  সম্পর্ক আরও  জোরদার করার ল্েয তিনি কাজ করবেন।

অনুষ্ঠানে ডেমোক্র্যাটিক পার্টি ও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনদের মধ্যে ছিলেন বিজ্ঞানী ড. জিনাত নবী, সমাজ-সংগঠক গোলাম ফারুক ভূইয়া, ডা. ফারুক আজম, নাজনীন হুসেন, মিয়া হেলালী, ড. মোতাসিম বিল্লাহ, ড. কামরুল হাসান, ড. শাহরিয়ার চৌধুরী, সাঈদুর রহমান সাবু, ফেরদৌসী রহমান। 


শেয়ার করুন