০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৫:৩৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


চিটাগাং এসোসিয়েশনের পুনর্মিলনী ও মেলা ২২ মে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১১-০৫-২০২২
চিটাগাং এসোসিয়েশনের পুনর্মিলনী ও মেলা ২২ মে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম সমিতির কর্মকর্তাবৃন্দ


প্রবাসের অন্যতম বৃহত আঞ্চলিক সংগঠন চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা। এই সংগঠনের উদ্যোগে বাংলাদেশী অধ্যুষিত ব্রুকলীনের চার্চ ম্যাকডোনাল্ডে পথমেলার আয়োজন করা হয়। গত দুই বছর করোনার কারণে এই আয়োজন করা সম্ভব হয়নি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং বিধি নিষেধ উঠে যাওয়ায় চিটাগাং এসোসিয়েশনের উদ্যোগে এবার ঈদ পুনর্মিলনী ও বৈশাখী মেলার আয়োজন করা হয়। আগামী ২২ মে দিনব্যাপী ঈদ পুনর্মিলনী ও বৈশাখী মেলা ব্রুকলীনের চার্চ ম্যাকডোনাল্ডে অনুষ্ঠিত হবে। গত ৯ মে সন্ধ্যায় জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজার কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে টিচাগাং এসোসিয়েশনের কর্মকর্তারা এই তথ্য জানান।

সংগঠনের সভাপতি মনির আহমেদের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমের পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঈদ পুনর্মিলনী এবং বৈশাখী মেলার আহবায়ক মোহাম্মদ আবু তাহের, সদস্য সচিব আরিফুল ইসলাম, সাবেক নির্বাচন কমিশনার মাকসুদুল হক চৌধুরী, বর্তমান নির্বাচন কমিশনার আবু তালেব চৌধুরী চান্দু, মোর্শেদ রিজভী চৌধুরী ও সাবেক কর্মকর্তা তরিকুল হায়দার চৌধুরী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সদস্য সচিব আরিফুল ইসলাম জানান, এবারের মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিটি কাউন্সিল মেম্বার শাহানা হানিফ। আরো থাকবেন কম্যুনিটির ও মূলধারার নেতৃবৃন্দ। মেলায় প্রতিবারের মত এবারো নানা ধরনের রকমারি খাবার, পোশাকের স্টল থাকবে। বাচ্চাদের জন্য থাকবে আকর্ষণীয় রাইড। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশ এবং প্রবাসের জনপ্রিয় শিল্পীরা অংশগ্রহণ করবেন।

শেয়ার করুন