০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৭:১৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা চুক্তি, প্রয়োজন সুচিন্তিত ঝুঁকি বিশ্লেষণ ও জাতীয় ঐক্য দীর্ঘ ৮ বছর পর সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশেও এখন রোবোটিক সার্জারি অভ্যন্তরীন না ভূ-রাজনৈতিক, কোন কারণে সরকারে অস্বস্তি! বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব


সমাবেশ পন্ড করে দেয়া রাজনৈতিক ষড়যন্ত্রেরই ইঙ্গিত বহন করে - বাংলাদেশ জাসদ।
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৮-১০-২০২৩
সমাবেশ পন্ড করে দেয়া রাজনৈতিক ষড়যন্ত্রেরই ইঙ্গিত বহন করে - বাংলাদেশ জাসদ।


বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান আজ ২৮ অক্টোবর বিরোধী দল সমূহের পূর্ব ঘোষিত মহা সমাবেশের কর্মসুচীকে পন্ড করে দেয়ার তীব্র নিন্দা জানিয়েছেন। আজ এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এটা অত্যন্ত দূঃখজনক যে সরকার দেশে একটা গ্রহণযোগ্য অংশগ্রহন মূলক নির্বাচনের যে দাবী রাজনৈতিক অঙ্গন থেকে উত্থাপিত হয়েছে তা আমলেই নিচ্ছেন না।


আমরা বহুবার সরকারকে বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে সকল পক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সঙ্কট সমাধানের পথ উন্মুক্ত করতে আহবান জানিয়েছি। কিন্তু সরকারকে এব্যাপারে উদ্যোগী হতে আমরা দেখিনি। উপরোন্তু বিরোধী দল সমূহের রাজনৈতিক কর্মকান্ডকে বাঁধাগ্রস্ত করার প্রবণতা বিশেষ ভাবে লক্ষণীয়। এর পূর্বেও বিরোধী দল সমূহের কর্মসূচী বাঁধা গ্রস্থ করতে পরিবহণ ধর্মঘট সহ পথে ঘাটে বাঁধা প্রদানেরে ঘটনাও আমরা লক্ষ্য করেছি। আজও বিএনপির সমাবেশ স্থলের অনেক দূরে কাকরাইলের একটি বিচ্ছিন্ন ঘটনাকে মোকাবেলার নামে পুলিশ যেভাবে সমাবেশ স্থলে আক্রমন করে সমাবেশ পন্ড করেছে তাতে এটির মধ্যে স্পষ্টতই একটি ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে।


আমরা পুলিশের এধরনের পদক্ষেপের নিন্দা জানাই। দেশের রাজনীতি যেভাবে সংঘাতের দিকে যাচ্ছে তা অত্যন্ত আতঙ্কের এবং উৎকণ্ঠার। রাজনীতিতে এধারা অব্যাহত থাকলে দেশের নিরাপত্তা এবং অর্থনীতি দূটোই হুমকির মুখে পড়বে। এর দায় সরকারকেই বহন করতে হবে। আমরা সরকারকে এই একগুঁয়ে অবস্থান থেকে সরে আসার আহবান জানাচ্ছি। অন্যথায় দেশের রাজনৈতিক বিপর্যয়ের সকল দায়ভার সরকারকেই নিতে হবে।’’

শেয়ার করুন