০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৪:২১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


হুমায়ুন আহমেদ সম্মেলন ও বইমেলা ৭ অক্টোবর
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-১০-২০২৩
হুমায়ুন আহমেদ সম্মেলন ও বইমেলা ৭ অক্টোবর হুমায়ূন আহমেদ


আগামী ৭ অক্টোবর শনিবার দিনব্যাপী জ্যামাইকার মেরিলুইস একাডেমিতে হুমায়ূন আহমেদ সম্মেলন ও আন্তর্জাতিক বইমেলা ২০২৩। রাইটার্স ক্লাব, সাহিত্য একাডেমি ও শোটাইম মিউজিকের আয়োজনে সকাল এগারোটা থেকে রাত ১১টা পর্যন্ত পর্যন্ত চলবে এই মেলা। 

মেলায় অতিথি হিসাবে থাকছেন বাংলাদেশের প্রখ্যাত যাদু শিল্পী ও হুমায়ন আহমেদের কাছের মানুষ জুয়েল আইচ, লেখক জ্যোতিপ্রকাশ দত্ত, ছড়াকার লুৎফর রহমান রিটন, বিটিভির সাবেক প্রযোজক বেলাল বেগ, প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্যাহ, লেখক ও বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী, সাংবাদিক মনজুর আহমেদ, লেখক পূববী বসু, জিনাত নবী, সাংবাদিক কৌশিক আহমেদ, বাংলাদেশের প্রকাশক মাজহারুল ইসলাম।

বইমেলায় থাকবে হুমায়ূন আহমেদের বইসহ নানা আয়োজন। থাকবে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। থাকবে বই ও হুমায়ূন সাহিত্য নিয়ে আলোচনা, বই পরিচিতি, স্বরচিত কবিতা পাঠ, ছড়া ও আবৃত্তির আসর। 

থাকবে শিশু কিশোরদের অংশগ্রহণে গল্পে গল্পে হুমায়ূন, নতুন প্রজন্মের পরিবেশনা ও উদ্দীপনা বিষয়ক পরিবেশনা। 

আরো থাকছে কথার যাদূকর লুৎফর রহমান রিটনের উপস্থিতি, জুয়েল আইচের যাদু, সেলিম চৌধুরী ও এস আই টুটুলসহ বিভিন্ন শিল্পী ও সংগঠনের সঙ্গীত ও নৃত্য। এই সম্মেলনে অংশগ্রহণের জন্য সবার প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন শো টাইম মিউজিকের প্রেসিডেন্ট আলমগীর খান আলম। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

শেয়ার করুন