০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৮:৪২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


এনওয়াই পিডির সাজেন্ট হলেন শেখ মইন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩০-০৮-২০২৩
এনওয়াই পিডির সাজেন্ট হলেন শেখ মইন পুলিশ কমিশনারের কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করছেন শেখ মইন এবং (ডানে) বাবা-মায়ের সাথে মইন


নিউইয়র্ক পুলিশ বিভাগে বাংলাদেশি-আমেরিকান পুলিশ কর্মকর্তাদের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। তারা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে এগিয়ে যাচ্ছেন। কাজের স্বীকৃতি হিসেবে পাচ্ছেন পদোন্নতি। গত ২৫ আগস্ট কুইন্সের কলেজ পয়েন্ট পুলিশ একাডেমি মিলনায়তনের পুলিশ বিভাগে কর্মরত বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তাদের এক প্রমোশন ইভেন্ট অনুষ্ঠিত হয়। এনওয়াপিডির পুলিশ কমিশনার এডওয়ার্ড এ কাবান নতুন পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন। এর মধ্যে সার্জেন, লুটেন্ট, ডেপুটি কমিশনারে পদোন্নতিপ্রাপ্তরা উপস্থিত ছিলেন। নতুন পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা ছাড়াও অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পরিবারসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এনওয়াপিডিতে কর্মরত চার জন বাংলাদেশি আমেরিকান পুলিশ অফিসার সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন। নিউইয়র্কের বাংলাদেশি পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা) নতুন পদোন্নতিপ্রাপ্ত সবাইকে উষ্ণ অভিনন্দন জানান। চার জন সার্জেন্ট হলেন শেখ মইন, তামিম চৌধুরী, মোহাম্মদ রহমান এবং নরেশ পাল।

উল্লেখ্য, শেখ মইন বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, ব্রঙ্কস কাউন্টি কমিউনিটি বোর্ড-১-এর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট শাহজাহান শেখ, মরিয়ম খানমের কনিষ্ঠ ছেলে। শাহজাহান শেখ তার ছেলের জন্য সব প্রবাসী বাংলাদেশির কাছে দোয়া চেয়েছেন।

শেয়ার করুন