১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৩:৫৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


প্রফেসর ইউনুসের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করতে হবে-মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৯-০৮-২০২৩
প্রফেসর ইউনুসের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করতে হবে-মির্জা ফখরুল


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রফেসর মুহাম্মদ ইউনুসকে নিয়ে এক বিবৃতি দিয়েছেন। এতে তিনি  ইউনুসের বিরুদ্ধে করা মামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, 

“ড. মুহাম্মদ ইউনুস হলেন এই জাতির একজন সূর্যসন্তান। শত বছর পরেও এই জাতির মানুষ তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করবে এবং লজ্জিত হবে এই ভেবে যে, এ রকম বরেণ্য একজন মানুষের সাথে এই দেশের সরকার কী রকম নীচ আচরণ করেছিলো। ওনার বিরুদ্ধে সব মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। উনি এই দেশের একজন কীর্তিমান ব্যক্তি।


ওনাকে যারা ছোটো করতে চান, অপমান করতে চান তারা আরেকবার জন্ম নিলেও ওনার সমান উচ্চতায় যেতে পারবেন না। এই অনিবার্য সত্যটা মেনে নিয়ে ওনাকে হেনস্তা করা বন্ধ করুন। এইসব মামলাবাজি বন্ধ করুন।”

শেয়ার করুন