০২ জুন ২০২৬, মঙ্গলবার, ১১:৪৩:৬ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


জাতিসংঘ ভবনের সামনে বিএনপির বিক্ষোভ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৬-০৭-২০২৩
জাতিসংঘ ভবনের সামনে বিএনপির বিক্ষোভ জাতিসংঘের সামনে বিএনপির বিক্ষোভ


শেখ হাসিনার পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে নিউইয়র্ক মহানগর বিএনপি (উত্তর) এর উদ্যোগে ও নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) ও স্টেট বিএনপির সমর্থনে গত ২৫ জুলাই দুপুরে জাতিসংঘ ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির আহবায়ক আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে  ও সদস্য সচিব ফয়েজ চৌধুরীর পরিচালনায় উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপির আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা, নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক ওলিউল্লাহ আতিকুর রহমান, বিএনপি নেতা গোলাম ফারুক শাহীন, স্টেট বিএনপির সদস্য সচিব সাইদুর রহমান সাইদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মকসুদুল হক চৌধুরী, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক মমতাজ আলো ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুর খান হারুন ও  নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) যুগ্ম আহবায়ক সোরহাব হোসেন।

উক্ত বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্ক মহানগর (উত্তর) যুগ্ম আহবায়ক এ জি এম জাহাঙ্গীর হোসাইন, শরিফুল হক খালিশদার, সৈয়দ গৌছুল হোসেন, এআর মাহবুব, নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) যুগ্ম আহবায়ক  রহুল আমিন নাসির, আলমগীর মীর্জা, নাসির উদ্দিন, রেজবুল কবির, রিপন মিয়া, জহুরা বেগম, শেখ জহির,  নিউইয়র্ক স্টেট বিএনপির যুগ্ম আহবায়ক নাসিম হোসেন, দেওয়ান কাওসার ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক খোরশেদ আলী।

বিক্ষোভ সমাবেশে সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় এবং বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি জাতিসংঘ মহাসচিব বরাবরে দেয়া হয়।

শেয়ার করুন