০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১১:০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


মিসৌরিতে বিপি গ্যাস স্টেশনে বাংলাদেশীকে গুলি করে হত্যা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-০৭-২০২৩
মিসৌরিতে বিপি গ্যাস স্টেশনে বাংলাদেশীকে গুলি করে হত্যা আয়াজ আহমেদ ও হত্যাকারী জ্যাতাভিয়ন স্কট


যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরে আয়াজ আহমদ নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। জানা গেছে, ১৭ জুলাই সোমবার দিবাগত রাত ৩টা ৩০ মিনিটের সময় পশ্চিম সেন্ট লুইস বিপি গ্যাস স্টেশনে কর্মরত অবস্থায় তাকে গুলি করে হত্যা করা হয়। তার মাথায় গুলি লাগে। আয়াজের বয়স মাত্র ২২ বছর।

স্থানীয় তদন্তকারী পুলিশ ডিপার্টমেন্ট জানায়, সেন্ট লুইস শহরের ফরেস্ট পার্ক থেকে দূরে হ্যাম্পটন এবং বার্থহোল্ড অ্যাভিনিউয়ের বিপি গ্যাস স্টেশন কাজ করছিলেন আয়াজ আহমেদ। জানা গেছে, দুর্বৃত্তরা গ্যাস স্টেশনের সামনে আয়াজ আহমেদের পার্ক করা লাল রঙের হোন্ডা অ্যাকর্ড গাড়ির গ্লাস ভেঙ্গে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছিল। এই সময় আয়াজ আহমেদ স্টোরের বাইরে আসতেই দুর্বৃত্তরা তাকে গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আয়াজ আহমেদকে হাসপাতালে নেয়ার পূর্বেই মৃত্যু ঘটে। হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ জানায় ঘটনার সময় তিনজন দুর্বৃত্ত ছিলো। এর মধ্যে যে গুলি করেছেন তার ছবি প্রকাশ করেছে। তার বয়স উল্লেখ করা হয়েছে ১৯ বছর। তার নাম জ্যাতাভিয়ন স্কট।

মাইকেল নামে একজন কাস্টোমার জানান, সে এই এলাকায় গত ৮ বছর ধরে রয়েছে এবং সে আয়াজ আহমেদকে চিনে। সে জানায় আয়াজ আহমেদ খুবই ভাল ছেলে এবং সে হেলপফুল।

উল্লেখ্য, আয়াজ আহমদের দেশের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়। তার বাবা মিরসরাই কলেজের সাবেক অধ্যাপক ও বীর মুক্তিযোদ্ধা মরহুম সামছুদ্দিন আহমদ। প্রায় ৭-৮ বছর আগে তিনি সপরিবারে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তবে পরিবারের সবাই বর্তমানে বাংলাদেশে বসবাস করেন।

শেয়ার করুন