০২ জুন ২০২৬, মঙ্গলবার, ১০:৫৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


বেঙ্গল সোসাইটির বনভোজন আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১২-০৭-২০২৩
বেঙ্গল সোসাইটির বনভোজন আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত বেঙ্গল সোসাইটির বনভোজনে অংশগ্রহণকারীরা


গত ৪ জুলাই বেঙ্গল সোসাইটি অব নিউইয়র্কের বার্ষিক বনভোজন লং আইল্যান্ডের বেইথপেজ ইস্ট পার্কের সবুজ পরিবেশে বেঙ্গল সোসাইটির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। বনভোজনে বিপুলসংখ্যক সদস্য তাদের নিজ নিজ পরিবার-পরিজনসহ উপস্থিত থেকে অন্তরঙ্গ পরিবেশে আনন্দ উল্লাসে মেতে উঠেন। বনভোজন কমিটির প্রধান সমন্বয়কারী আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় বনভোজনের উদ্বোধন করেন বেঙ্গল সোসাইটির সভাপতি মাহামুদুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সবুজ, সাবেক সংসদ সদস্য লিয়াকত আলী, মোশারফ হোসেন, রানা মোহাম্মদ আয়াজ, আজিজ খান, আজিজ চৌধুরী জুটি, দিদারুল আলম, জিয়াউল ফাত্তার রিয়াদ, জয়নাল আবেদিন, বোরাহান খান, ইকবাল হোসেন মিলন, এইচ এম জামিল, আমিরুজামান চৌধুরী, আবুল কাশেম, হাজী আব্দুর রহমান, আবু তাহের, শফি আলম, অ্যাডভোকেট হারিস উদ্দিন আহমেদ, আবুল কালাম, মান্নান চৌধুরী, মোহাম্মদ হাসেম, তাসের মাহমুদ, রফিক আহমেদ, জসিম চৌধুরীসহ আরো আনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বনভোজনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা রকম খেলাধুলার আয়োজন করা হয়, ছোট ছোট ছেলে মেয়েদের বিভিন্ন রকমের খেলাধুলা থেকে শুরু করে, বড়দের মিউজিক্যাল পিলো, দৌড় প্রতিযোগিতা, র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বনভোজনে আগত অতিথিদের সারা দিন বিভিন্নভাবে তরমুজ, আমের চাটনি, ঝালমুড়িসহ বিভিন্ন রকমের সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। এবারের বনভোজনের বিশেষ আকর্ষণ ছিল বেঙ্গল হোম কেয়ারের স্বত্বাধিকারী এইচ এম জামিলকে বেঙ্গল সোসাইটি সম্মাননা স্মারক প্রদান করে। পরিশেষে আবু তালেব চান্দুর পরিচালনায় বনভোজনে যেসব অতিথিরা র‌্যাফেল ড্র পুরস্কারে সহযোগিতা করেন এবং সপরিবারে উপস্থিত হয়ে বনভোজনকে আনন্দপূর্ণ ও সাফল্যম-িত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানোর জন্য বক্তব্য প্রদান করেন বেঙ্গল সোসাইটির সভাপতি মাহমুদুর হক চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সবুজ।

সবশেষে সবাই মিলে মিশে আনন্দ ঘন পরিবেশে, বিজয় র‌্যাফেল ড্র পুরস্কার নিয়ে আনন্দ উল্লাসে গানে গানে নিজ নিজ বাড়ির দিকে প্রস্থান করেন। এই বারের বনভোজনে বাংলাদেশের শিল্পী তানভীর আহম্মেদ সজিব গানে গানে সবকে মাতিয়ে রাখেন এবং নতুন প্রজন্মের ছেলেমেয়েরা শিল্পীর গানের তালে তালে নৃত্য পরিবেশ করেন।

শেয়ার করুন