০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০১:৩৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সরকারের অভ্যন্তরে কী দৃষ্টিভঙ্গির বিরোধ বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা


ফয়জুল করিমের ওপর হামলা গণতান্ত্রিক ধারাকে ব্যহত করবে- রওশন এরশাদ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৪-০৬-২০২৩
ফয়জুল করিমের ওপর হামলা গণতান্ত্রিক ধারাকে ব্যহত করবে- রওশন এরশাদ


বরিশাল সিটি করর্পোরেশন নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থী ফয়জুল করিমের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্টপোষক বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। এক বিবৃতিতে বেগম রওশন এরশাদ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতী সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলা গণতান্ত্রিক ধারাকে ব্যহত করবে। এই হামলা গনতন্ত্র ও গণতন্ত্রকামী জনগনের উপর হামলার সামিল। বেগম রওশন এরশাদ এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে আরো বলেছেন, যে সকল দুস্কৃতিকারীরা ফয়জুল করিমের ওপর হামলা চালিয়েছে সুষ্ঠ তদন্তের মাধ্যমে অবিলম্বে তাদের বিচার করতে হবে। 


বিরোধী দলীয় নেতা আরো বলেন, যে মুহুর্তে সকল দলের, সকল মতের ও জনগনের দাবী উঠেছে স্থানীয় ও জাতীয় নির্বাচন যেন সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ হয়। আর সেই মুহুর্তে এই হামলা সুষ্ঠ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। গতকাল বরিশাল সিটি করর্পোরেশন নির্বাচন চলাকালীন দুপুর ১২টায় তার ওপর হামলা করার পর তিনি আহত হন। যা দুঃখজনক এবং অপ্রত্যাশিত। ২২ নং ওয়ার্ডে হাতপাখার ভোটারদের ঢুকতে দেওয়া হয়নি। প্রার্থী পুলিশ কমিশনার ও রির্টানীং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন। বিরোধী দলীয় নেতা আশা করেন, অবিলম্বে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। রাজনীতিতে সকল দলের নেতা কর্মীদের ধৈর্যধারন ও সহনশীল হওয়ার আহবান জানিয়েছেন বেগম রওশন এরশাদ। 

শেয়ার করুন