০২ জুন ২০২৬, মঙ্গলবার, ১১:৪৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


গাজীপুর সিটি করপোরেশন মেয়র নির্বাচন
হেভিওয়েট আজমতুল্লাহকে পরাস্ত করে নতুন মেয়র জায়েদা খাতুন
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৬-০৫-২০২৩
হেভিওয়েট আজমতুল্লাহকে পরাস্ত করে নতুন মেয়র জায়েদা খাতুন ভি চিহ্ন প্রদর্শন করছেন জায়েদা। পেছনে সাবেক মেয়র জাহাঙ্গীর/ছবি সংগৃহীত


গাজীপুরে নতুন মেয়র নির্বাচিত হয়েছেন জায়েদা খাতুন। স্বতন্ত্র এ প্রার্থী সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা। ঘঠনাচক্রে জায়েদা নমিনেশন ফর্ম কিনেছিলেন এবার। মুল উদ্দেশ্য ছেলে জাহাঙ্গীর যদি নির্বাচন করতে না পারে তাহলে জায়েদা শেষ পর্যন্ত লড়বেন। আইনি ম্যারপ্যাচে জাহাঙ্গীরের প্রার্থীতা বাতিল হওয়ার পর নির্বাচনের মাঠে দাড়িয়ে থাকেন এ জায়েদা। সব স্থানে নিজেকে জাহাঙ্গীরের মা বলেই পরিচয় দেন। ছেলে জাহাঙ্গীরকেও আওয়ামী লীগ স্থায়ীভাবে বহিস্কার করে। কিন্তু এগুলো সবই যেন পজেটিভ হয়ে যায় জায়েদার জন্য। শেষ পর্যন্ত ভোটের মাঠে হেভিওয়েট প্রার্থী ও গাজীপুরের প্রবীন রাজনীতিবিদ অ্যাডভোকেট আজমত উল্লাহ খানকে ১৬ হাজারের অধিক ভোটে পরাস্ত করে নতুন মেয়র হলেন জায়েদা। যে জয়টা মুলত জাহাঙ্গীরেরই। 

স্বতন্ত্র এই প্রার্থী টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আজমত উল্লা খান নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট। ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন জায়েদা খাতুন। তৃতীয় হওয়া ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী গাজী আতাউর রহমান ৪৫ হাজার ৩৫২ ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার দিনগত গভীর রাত দেড়টার দিকে গাজীপুর জেলা পরিষদের ভবনের বঙ্গতাজ মিলনায়তনে ‘ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র’ থেকে রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম এ ফল ঘোষণা করেন। 

জায়েদা খাতুন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা। ফলাফল ঘোষণার সময় মিলনায়তনে উপস্থিত ছিলেন জায়েদা খাতুনের নির্বাচনী কার্যক্রমের প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলম। মায়ের বিজয়ের পর জাহাঙ্গীর আলম তাঁর প্রতিক্রিয়ায় বলেন, এই বিজয় কেবল তাঁর নয়, সব নগরবাসীর। গাজীপুর সিটিতে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩। তাদের মধ্যে পুরুষ ৫ লাখ ৯২ হাজার ৭৬২, নারী ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ এবং তৃতীয় লিঙ্গের ১৮ জন।

নির্বাচনে মোট ভোট পড়েছে ৫ লাখ ৭৫ হাজার ৫০। শতকরা ভোটের হার ৪৮ দশমিক ৭৫ শতাংশ। এবার ৪৮০টি কেন্দ্রের ৩ হাজার ৪৯৭টি বুথের সব কটিতেই ইভিএমে ভোটগ্রহণ করা হয়।

নির্বাচনের অন্য মেয়র প্রার্থীদের মধ্যে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন ১৬ হাজার ৩৬২ ভোট, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মো. রাজু আহাম্মেদ ৭ হাজার ২০৬ ভোট, মাছ প্রতীকে গণফ্রন্টের প্রার্থী আতিকুল ইসলাম ১৬ হাজার ৯৭৪ ভোট, স্বতন্ত্রপ্রার্থী ঘোড়া প্রতীকের মো. হারুন-অর-রশীদ ২ হাজার ৪২৬ ভোট এবং হাতি প্রতীকের সরকার শাহনূর ইসলাম ২৩ হাজার ২৬৫ পেয়েছেন ভোট। 


শেয়ার করুন